EN ☀️
×

Follow Us

আবহাওয়া

সন্ধ্যায় রাজধানীতে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৫:৩৯ পিএম

সন্ধ্যায় রাজধানীতে বজ্রসহ বৃষ্টির শঙ্কা
অ অ

দেশের আকাশে বৃষ্টিবলয় গোধূলি সক্রিয় থাকায় বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রসহ বৃষ্টি হচ্ছে। এ ধারাবাহিকতায় রাজধানীসহ আশপাশের এলাকায় সন্ধ্যায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় রাজধানীতে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বলে আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ এ তথ্য জানিয়েছেন।

বুধবার বিকেলে ফেসবুক পোস্টে তিনি জানান, রাজধানী ঢাকাতে বিকেল ৫টা ১৫ মিনিটের পর থেকে ৬টার মধ্যে বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া গাজীপুর জেলায় বিকেল ৫টার পর থেকে সাড়ে ৫টার মধ্যে বজ্রপাতসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। অন্যদিকে রাজশাহী শহরে ৫টার পর বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন