EN ☀️
×

Follow Us

আবহাওয়া

শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

তেঁতুলিয়ায় ৯ ডিগ্রিতে নামল পারদ, বিপর্যস্ত জনজীবন

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৩:৫০ পিএম

শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

ছবি: সংগৃহীত

অ অ

সারা দেশে আগামী ৪৮ ঘণ্টায় শীতের তীব্রতা নিয়ে নতুন তথ্য দিলো আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে আবহাওয়ার পূর্বাভাসে অধিদপ্তর জানায়, আগামীকাল সোমবার সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। 

পূর্বাভাসে বলা হয়, এ সময় শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেইসঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং তাপমাত্রা দিনে সামান্য বাড়তে পারে।

এদিকে আজ সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ ডিগ্রি সেলসিয়াস। টানা ১২ দিন ধরে উত্তরের এই জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার জনজীবন। 

আরও পড়ুন