EN ☀️
×

Follow Us

আবহাওয়া

টানা ৪ দিন ধরে পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৩:০৯ পিএম

টানা ৪ দিন ধরে পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

ছবি: সংগৃহীত

অ অ

ভৌগোলিক কারণেই প্রতিবছর পঞ্চগড়ে শীতের তীব্রতা বেশি থাকে। এবারও এর ব্যতিক্রম নয়। শীত মৌসুম শুরু হওয়ার পর থেকে বেশির ভাগ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে জেলার তেঁতুলিয়ায়। গত চার দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা এই জেলায় বিরাজ করছে। ফলে স্থবির হয়ে পড়েছে জনজীবন। সূর্যের দেখা না মেলা, ঘন কুয়াশা ও উত্তরের হিম বাতাসের কারণে লোকজন কাজের জন্য বাইরে বের হতে পারছেন না। ফলে আয় কমে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে দিনমজুরদের। 

এদিকে তীব্র শীতের কারণে জেলার হাসপাতালগুলোতে বেড়েছে ঠাণ্ডাজানিত রোগীর সংখ্যা।

আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার (১২ জানুয়ারি) সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

রবিবার (১১ জানুয়ারি) একই সময়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শনিবার একই সময়ে রেকর্ড করা হয় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং শুক্রবার একই সময়ে রেকর্ড হয় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসের তথ্য মতে, ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা বিরাজ করলে মাঝারি শৈত্যপ্রবাহ ধরা হয়। সে হিসেবে এ এলাকার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের জ্যেষ্ঠ পর্যবেক্ষক জানান, আজ সকাল ৯টায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ এবং গতিবেগ ছিল ৮-১০ কিলোমিটার। 

আরও পড়ুন