ঘন কুয়াশায় নৌযান চলাচল নিয়ে সতর্কবার্তা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১০:৫৩ এএম
ছবি: সংগৃহীত
ঘন কুয়াশার মধ্যে নৌযান চলাচল নিয়ে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি বলছে, নদী অববাহিকায় ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমতে পারে।
শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৩০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে।
এসব এলাকার নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না।
আরও পড়ুন