EN ☀️
×

Follow Us

বাণিজ্য

যুদ্ধের ধাক্কা কাটছে না, ২০২৭ সালেও অস্থির থাকবে জ্বালানির বাজার: আইইএ

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ এএম

যুদ্ধের ধাক্কা কাটছে না, ২০২৭ সালেও অস্থির থাকবে জ্বালানির বাজার: আইইএ

ছবি: সংগৃহীত

অ অ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও দামের অস্থিরতা আগামী বছরও অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) নির্বাহী পরিচালক ফাতিহ বিরল। তার মতে, ২০২৭ সালেও যুদ্ধ শুরুর আগের অবস্থায় জ্বালানির বাজার ফিরে যাওয়ার বিশ্বাসযোগ্য কোনো পথ দেখা যাচ্ছে না।

সিঙ্গাপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক জ্বালানি সপ্তাহের সম্মেলনে এ আশঙ্কার কথা জানান ফাতিহ বিরল। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সরকার ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে জ্বালানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় জ্বালানি খাতের দেশ ও প্রতিষ্ঠানগুলোকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

আইইএ প্রধান বলেন, যুদ্ধ শুরুর আগে চলতি বছর বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ চাহিদার তুলনায় বেশি থাকার পূর্বাভাস দেওয়া হয়েছিল। তবে সংঘাতের কারণে পরিস্থিতির দ্রুত পরিবর্তন ঘটেছে। এতে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে এবং বাজারে চাপ বেড়েছে।

এর প্রভাবে অপরিশোধিত তেলের পাশাপাশি পরিশোধিত জ্বালানি পণ্যের দামও বেড়েছে। যুদ্ধের কারণে সৃষ্ট এ অস্থিরতা শুধু বর্তমান সময়েই সীমাবদ্ধ থাকবে না; আগামী বছরেও এর প্রভাব অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করছেন ফাতিহ বিরল।

এ পরিস্থিতিতে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা, সম্ভাব্য সংকট মোকাবিলা এবং জ্বালানি নিরাপত্তা জোরদারে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আগাম প্রস্তুতি নেওয়া জরুরি বলে মনে করেন আইইএ প্রধান।

আরও পড়ুন