EN ☀️
×

Follow Us

বাণিজ্য

৮ দিন পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু

স্বাভাবিক সময়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে পাঁচ শতাধিক ট্রাক পণ্য আমদানি হয়

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০১:৪২ পিএম

৮ দিন পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু

ছবি: সংগৃহীত

অ অ

দুর্গাপূজার ছুটি শেষে আট দিন বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারত আমদানি-রপ্তানি বাণিজ্য আবারও শুরু হয়েছে। 

শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯টা থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়। তবে ছুটির সময়েও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত চালু ছিল।

বেনাপোল বন্দর সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত এক ঘণ্টায় ভারত থেকে ৩৫টি পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। একই সময়ে বাংলাদেশ থেকে ১১টি পণ্যবাহী ট্রাক ভারতে রপ্তানি হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, স্বাভাবিক সময়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে পাঁচ শতাধিক ট্রাক পণ্য আমদানি হয়। অন্যদিকে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয় প্রায় ২০০ ট্রাক পণ্য।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি বলেন, শারদীয় দুর্গাপূজার সরকারি ছুটির কারণে আট দিন বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। ছুটি শেষে শনিবার সকাল থেকে আবারও বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিনও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে আট দিন বন্ধ থাকার পর শনিবার সকাল থেকে বন্দরের মাধ্যমে দুই দেশের পণ্য আমদানি-রপ্তানি পুনরায় শুরু হয়েছে।

আরও পড়ুন