EN ☀️
×

Follow Us

বাণিজ্য

২৪ ঘণ্টার মধ্যে ফের কমলো স্বর্ণের দাম

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১১:২১ এএম

২৪ ঘণ্টার মধ্যে ফের কমলো স্বর্ণের দাম

ছবি: সংগৃহীত

অ অ

স্থানীয় বাজারে দাম কমায় ২৪ ঘণ্টার মধ্যে ফের স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

একইসঙ্গে প্রতিভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৩ হাজার ৮৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। 

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন এ দাম ঘোষণা করে বাজুস। বিজ্ঞপ্তি অনুযায়ী, একই দিন সকাল ১০টা থেকে সারা দেশে নতুন মূল্য কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য কাঠামো অনুযায়ী, প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১৪ হাজার ০৯৩ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা। এছাড়া ঐতিহ্যবাহী বা সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হবে প্রতি ভরি ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকায়।

আরও পড়ুন