EN ☀️
×

Follow Us

বাণিজ্য

ক্রেতা-বিক্রেতাদের মিলনমেলা ‘সুপার সেল কার বাজার’ আজ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১০:১৫ এএম

ক্রেতা-বিক্রেতাদের মিলনমেলা ‘সুপার সেল কার বাজার’ আজ

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীতে গাড়ি কেনাবেচায় আগ্রহী ক্রেতা-বিক্রেতাদের মিলনমেলা ‘সুপার সেল কার বাজার’ বসছে আজ শুক্রবার। ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক সাড়ার পরিপ্রেক্ষিতে এবার এক ঘণ্টা সময় বাড়ানো হয়েছে এ আয়োজনের। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) সকাল ১০টা থেকে শুরু হয়ে মেলা চলবে রাত ৮টা পর্যন্ত।

টানা পাঁচ সপ্তাহ ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে সাড়া পাওয়ার পর আজ ষষ্ঠ সপ্তাহের মতো বসছে এ কার বাজার।

গত ৪ সেপ্টেম্বর শুরু হওয়া ‘সুপার সেল কার বাজার’ এখন থেকে প্রতি শুক্রবার নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে। এতে নতুন, পুরোনো ও রিকন্ডিশন্ড গাড়ি, মোটরসাইকেল এবং ইউটিলিটি ভেহিকেল কেনাবেচার সুযোগ থাকছে। পাশাপাশি ব্যক্তি মালিকানাধীন ব্যবহৃত গাড়ি ও মোটরসাইকেলও বিক্রি করা যাবে।

আয়োজকরা জানান, একই জায়গায় বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের যানবাহন দেখার এবং তুলনা করার সুযোগ থাকায় ক্রেতাদের সময় ও ভোগান্তি কমছে। অন্যদিকে, বিক্রেতারাও সরাসরি সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছানোর সুযোগ পাচ্ছেন। ফলে গাড়ি কেনাবেচায় আগ্রহী উভয় পক্ষের জন্যই আয়োজনটি কার্যকর ভূমিকা রাখছে।

‘সুপার সেল কার বাজার’-এর আয়োজন করছে উইজার্ড শোবিজ। ভেন্যু পার্টনার হিসেবে রয়েছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)। এতে বিভিন্ন ব্র্যান্ড, ডিলারশিপ, আর্থিক প্রতিষ্ঠান ও অটোমোবাইল খাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

আরও পড়ুন