EN ☀️
×

Follow Us

বাণিজ্য

চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত

বিশ্বের বৃহত্তম হালাল মেলায় বাংলাদেশের ৬ প্রতিষ্ঠান

এতে বাংলাদেশসহ ৪৫ দেশের প্রায় ১ হাজার ৭০০ কোম্পানি ২ হাজার বেশি বুথে পণ্য ও সেবা প্রদর্শন করছে

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পিএম

বিশ্বের বৃহত্তম হালাল মেলায় বাংলাদেশের ৬ প্রতিষ্ঠান

কুয়ালালামপুরে অনুষ্ঠিত ২২তম আন্তর্জাতিক হালাল মেলা মিহাস ২০২৬-এ বাংলাদেশের প্যাভিলিয়ন।

অ অ

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিশ্বের বৃহত্তম হালাল বাণিজ্য মেলা ‘মিহাস ২০২৬’ শুরু হয়েছে। চার দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশের ছয়টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। আয়োজনে বাংলাদেশ প্যাভিলিয়নের পাশাপাশি একটি বিশেষ বুথে বিভিন্ন রপ্তানিযোগ্য পণ্যের ব্রশিয়ার, প্রকাশনা ও প্রচারণামূলক ডকুমেন্টারি প্রদর্শন করা হচ্ছে।

ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে আয়োজিত ২২তম এই আসরের মূল প্রতিপাদ্য ‘Shaping Trust, Driving Resilience’। 

আগামী ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে মেলা উদ্বোধন করবেন। এর আগে আগামীকাল বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করবেন কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহায়তায় ইপিবি ও বাংলাদেশ হাইকমিশন যৌথভাবে বাংলাদেশ অংশের ব্যবস্থাপনা করছে।

মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং মাত্রেদের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনী চলবে আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। এতে বাংলাদেশসহ ৪৫ দেশের প্রায় ১ হাজার ৭০০ কোম্পানি ২ হাজার বেশি বুথে পণ্য ও সেবা প্রদর্শন করছে। বাণিজ্য দর্শনার্থী ও ক্রেতার সংখ্যা প্রায় ৫০ হাজার। এবারের আসরে প্রথমবারের মতো এআই-চালিত সিস্টেম ও মোবাইল অ্যাপ যুক্ত করা হয়েছে, যা অংশগ্রহণকারীদের ব্যবসায়িক ম্যাচ-মেকিং ও বহুভাষিক সহায়তা দিচ্ছে।

মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো হলো—এপেক্স কনভিনিয়েন্স ফুডস লিমিটেড, ঘরের বাজার, প্যারাগন এগ্রো লিমিটেড, তালুকদার এগ্রো ফুডস অ্যান্ড বেভারেজ, নোরিশ ফুডস লিমিটেড এবং বায়োফার্মা লিমিটেড।

আরও পড়ুন