EN ☀️
×

Follow Us

বাণিজ্য

রিহ্যাবের স্বাভাবিক কার্যক্রমে কোনো বাধা নেই: বাণিজ্য মন্ত্রণালয়

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ এএম

রিহ্যাবের স্বাভাবিক কার্যক্রমে কোনো বাধা নেই: বাণিজ্য মন্ত্রণালয়
অ অ

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর নিয়মিত ও স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় কোনো ধরনের বাধা-নিষেধ আরোপ করা হয়নি বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জারি করা এক চিঠিতে এ বিষয়টি স্পষ্ট করেছে মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, রিহ্যাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ দিনের জন্য স্থগিত করা হলেও সংগঠনটির অন্যান্য স্বাভাবিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।

চিঠিতে উল্লেখ করা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের ৩০ জুলাই ২০২৬ তারিখের ১৫৪ নম্বর স্মারকের মাধ্যমে রিহ্যাবের বার্ষিক সাধারণ সভা ৩০ দিনের জন্য স্থগিত করা হয়েছিল। তবে ওই সিদ্ধান্তের মাধ্যমে সংগঠনটির নিয়মিত কার্যক্রমে কোনো বাধা-নিষেধ আরোপ করা হয়নি।

রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজালের পক্ষ থেকে গত ১৬ আগস্ট করা আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় এ ব্যাখ্যা দিয়েছে।

মন্ত্রণালয়ের চিঠিতে আরও বলা হয়েছে, রিহ্যাবের নিয়মিত ও স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় কোনো বাধা নেই। ফলে সংগঠনটির অন্যান্য সাংগঠনিক কার্যক্রম এবং দৈনন্দিন কার্যক্রম আগের মতোই পরিচালনা করা যাবে।

রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের এই স্পষ্টকরণের ফলে সংগঠনটির নিয়মিত কার্যক্রম নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির অবসান হবে। নির্ধারিত সময়ের মধ্যে সাংগঠনিক কার্যক্রম যথাযথভাবে পরিচালনার পাশাপাশি আবাসন খাতের উন্নয়ন এবং সদস্যদের স্বার্থে রিহ্যাবের কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন