EN ☀️
×

Follow Us

বাণিজ্য

ট্রাস্ট ব্যাংকের সহযোগিতায় ডেইলি সানের জাতীয় নীতিগত গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

এসএমই খাতের বিকাশে উদ্যোক্তাবান্ধব নীতি ও অর্থায়নের ওপর জোর

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৮:০৪ পিএম

ট্রাস্ট ব্যাংকের সহযোগিতায় ডেইলি সানের জাতীয় নীতিগত গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

ছবি: ডেইলি সান

অ অ

দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিকাশ, উদ্যোক্তা উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে উদ্যোক্তাবান্ধব নীতি, সহজ অর্থায়ন ও প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা।

‘অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য উদ্যোক্তা উন্নয়ন—বাংলাদেশের পরবর্তী প্রজন্মের এসএমই নেতৃত্ব গড়ে তোলা’ শীর্ষক জাতীয় নীতিগত গোলটেবিল বৈঠকে তারা এসব মতামত তুলে ধরেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এসবিজির প্রধান কার্যালয়ে ট্রাস্ট ব্যাংক পিএলসির সহযোগিতায় এ আয়োজন করে ডেইলি সান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডেইলি সানের সম্পাদক রেজাউল করিম লোটাস। গোলটেবিল আলোচনা সঞ্চালনা করেন পত্রিকাটির নির্বাহী পরিচালক তাসভির উল ইসলাম। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ট্রাস্ট ব্যাংক পিএলসির এসএমই বিভাগের প্রধান সাদাত আহমদ খান।

আলোচনায় উদ্যোক্তা উন্নয়ন ও উদ্ভাবন, এসএমই অর্থায়ন ও আর্থিক অন্তর্ভুক্তি, সহজ ঋণপ্রাপ্তি, বাজার সম্প্রসারণ, ব্যবসায়িক স্থিতিশীলতা, নতুন প্রজন্মের উদ্যোক্তা তৈরি, ডিজিটাল রূপান্তর, নারী ও তরুণ উদ্যোক্তা উন্নয়ন এবং এসএমই খাতের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় নীতিগত সংস্কারের বিষয়গুলো গুরুত্ব পায়।


বক্তারা বলেন, দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে এসএমই খাতকে আরও শক্তিশালী করা জরুরি। এ জন্য উদ্যোক্তাদের সহজ শর্তে অর্থায়ন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, বাজার সম্প্রসারণ এবং কার্যকর নীতিগত সহায়তা নিশ্চিত করতে হবে।

গোলটেবিল বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. সাজেবুর রহমান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ আবদুল্লাহ শাদিদ, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক আবদুল হক, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) মহাব্যবস্থাপক মির্জা মো. নাজমুল হক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোক্তা উন্নয়ন বিভাগের প্রধান কামরুজ্জামান দিদার, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) পরিচালক মিনহাজ আহমেদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের (সিইডি) অপারেশনস লিড মো. মোফাজ্জল করিম, এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক ফারজানা খান এবং শপআপের ব্যবসা পরিচালনা বিভাগের প্রধান ইরফান মোহাম্মদ আবির বক্তব্য দেন।

এ ছাড়া ইউনাইটেড ফাইন্যান্সের ইমার্জিং করপোরেট বিভাগের প্রধান মাসুদ পারভেজ, বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডার্স অ্যালায়েন্সের (বায়লা) সভাপতি আবরার হোসেন সায়েম, গ্রিনপোলারিস লিমিটেডের পরিচালক মো. রবিউল ইসলাম, খেলবেই বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কাজী সাবির, অনন্যর প্রধান নির্বাহী জ্যোতির্ময় চাকী এবং ঘের-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ফাইয়াজ আবরার রহমানসহ বিভিন্ন খাতের উদ্যোক্তা, নীতিনির্ধারক, আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষাবিদ ও উন্নয়ন সহযোগীরা অংশ নেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা এসএমই খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং উদ্যোক্তাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার, আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি খাত ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন