বিএসইসির নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খানকে শুভেচ্ছা জানালেন এসবিজির চেয়ারম্যান
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৬:৩৪ পিএম
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের চেয়ারম্যান সাফওয়ান সোবহান। এসবিজির চেয়ারম্যানের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা এই শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।
সৌজন্য সাক্ষাতে সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের সিনিয়র উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, এফসিএ; উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. নাসিমুল হাই, এফসিএস এবং নির্বাহী পরিচালক ও কোম্পানি সচিব এম. মাজেদুল ইসলাম উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে উভয় পক্ষের মধ্যে দেশের পুঁজিবাজারের উন্নয়ন, বন্ড বাজার সম্প্রসারণ, মার্জিন রুলসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি বিনিয়োগবান্ধব পরিবেশ আরও শক্তিশালী করা এবং পারস্পরিক অভিজ্ঞতা ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।
এ সময় সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন যে, মাসুদ খানের দক্ষ নেতৃত্বে বিএসইসি দেশের পুঁজিবাজারের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা বৃদ্ধি এবং সুশাসন নিশ্চিতকরণে আরও কার্যকর ও গতিশীল ভূমিকা পালন করবে।