EN ☀️
×

Follow Us

বাণিজ্য

আবাসনে অতিরিক্ত কর প্রত্যাহারের দাবি রিহ্যাব সভাপতির, সিঙ্গেল ডিজিটে গৃহঋণের প্রস্তাব

আবাসন মানুষের মৌলিক অধিকার, বিলাসিতা নয়— বললেন ড. আলী আফজাল

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৪:০৯ পিএম

আবাসনে অতিরিক্ত কর প্রত্যাহারের দাবি রিহ্যাব সভাপতির, সিঙ্গেল ডিজিটে গৃহঋণের প্রস্তাব

ছবি: সংগৃহীত

অ অ

জাতীয় বাজেটে আবাসন খাতে আরোপিত কর অযৌক্তিক ও অতিরিক্ত বলে মন্তব্য করেছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)- এর সভাপতি ড. আলী আফজাল।

একইসঙ্গে তিনি প্রথমবারের ফ্ল্যাট ক্রেতাদের জন্য সিঙ্গেল ডিজিট সুদে দীর্ঘমেয়াদি গৃহঋণ চালুর প্রস্তাব করেছেন।

কৃষিবিদ প্রপার্টিজ লিমিটেড (কেপিএল) ও গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেডের (জিএলডিএল) চেয়ারম্যান ড. আফজাল বলেন, ‘আবাসন কোনো বিলাসিতা নয়, এটি মানুষের মৌলিক অধিকার।’

তিনি জানান, বাংলাদেশের আবাসন শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২৬৯টি উপখাত যুক্ত। এই খাতে অতিরিক্ত করের চাপ পড়লে শ্রমিক, প্রকৌশলী, স্থপতি ও নির্মাণসামগ্রী ব্যবসায়ীসহ বিস্তৃত শ্রেণি ক্ষতিগ্রস্ত হবেন।

কর ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, ‘করদাতারা যেন অপ্রয়োজনীয় হয়রানির শিকার না হন এবং তাদের অর্থ কোথায় ব্যয় হচ্ছে তা জানার অধিকার রয়েছে।’

কর ব্যবস্থা ডিজিটাল ও স্বচ্ছ করার পাশাপাশি আবাসন খাতে বন্ডভিত্তিক দীর্ঘমেয়াদি অর্থায়ন চালুরও পক্ষে মত দেন তিনি।

আরও পড়ুন