চামড়া সংরক্ষণে গ্রাম-উপজেলায় বিনামূল্যে লবণ দেবে সরকার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৭ মে ২০২৬, ০১:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
কোরবানির পশুর চামড়া সংরক্ষণে গ্রাম ও উপজেলা পর্যায়ে বিনামূল্যে লবণ সরবরাহ করবে সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গ্রাম ও উপজেলা পর্যায়ে চামড়া সাত দিন পর্যন্ত লবণ দিয়ে সংরক্ষণ করতে হবে। এই সময়ের মধ্যে কোনো চামড়া ঢাকায় আনা যাবে না।
তিনি আরও বলেন, এর ফলে ঢাকার ইটিপি ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ কমবে এবং চামড়া নষ্ট হওয়াকে রোধ করা সম্ভব হবে। এ কারণে চামড়া সংরক্ষণের জন্য প্রয়োজনীয় লবণ বিনামূল্যে সরবরাহ করা হবে।
উল্লেখ্য, বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে এরই মধ্যে তথ্যটি নিশ্চিত করা হয়।
আরও পড়ুন