EN ☀️
×

Follow Us

বাণিজ্য

বিএডিসি’র ওয়েব বেইজ প্রকল্পের সাইন্টিফিক ওয়ার্কশপ ২০২৫ অনুষ্ঠিত

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৪ পিএম

বিএডিসি’র ওয়েব বেইজ প্রকল্পের সাইন্টিফিক ওয়ার্কশপ ২০২৫ অনুষ্ঠিত
অ অ

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর মাধ্যমে বাস্তবায়নাধীন বাংলাদেশের সেচের পানি ব্যবস্থাপনা এবং ওয়েব বেইজ কৃষি তথ্য ব্যবস্থা গড়ার লক্ষ্যে পাইলট গবেষণা প্রকল্পের আয়োজনে ‘‘Secientific workshop 2025’’ অনুষ্ঠিত হয়। গত ০২ ডিসেম্বর ২০২৫ তারিখে রাজধানীর খামারবাড়িস্থ বিএআরসি’র অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসি’র চেয়ারম্যান মোঃ রুহুল আমিন খান। সংস্থার বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী, সদর দপ্তরস্থ বিভাগ ও উইং প্রধান এবং জার্মানির কোলন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিগণের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিএডিসি’র চেয়ারম্যান বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে কৃষি ব্যবস্থাপনা নিরলসভাবে অবদান রেখে যাচ্ছে।

আর এই কৃষি ব্যবস্থাপনার মেরুদন্ড হলো আমাদের দেশের কৃষকরা। কৃষকসমাজকে ‍কৃষির অত্যাবশকীয় সকল উপকরণ সরকারি পর্যায়ে কৃষকদের দোঁরগোড়ায় সর্বোত্তম উপায়ে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে বিএডিসি। 

বিএডিসি’র চেয়ারম্যান আরো বলেন যে, দক্ষ সেচ ব্যবস্থাপনা অধিক ফসল উৎপাদনের অন্যতম মানদন্ড। দক্ষ সেচ ব্যবস্থাপনা গড়ে তুলতে গবেষণা নিতান্তই প্রয়োজন। টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন কর্মকৌশল নির্ধারণে প্রকল্পটির গবেষণার কার্যক্রম জোরালো ভূমিকা রাখছে মর্মে কর্মশালায় তিনি মতামত ব্যক্ত করেন।

আরও পড়ুন