EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

ল্যাপটপ কি স্লো হয়ে গেছে? গতি বাড়াবেন যেভাবে

পুরনো ল্যাপটপ স্লো হওয়ার প্রধান কারণ হলো মেকানিক্যাল হার্ডড্রাইভ।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পিএম

ল্যাপটপ কি স্লো হয়ে গেছে? গতি বাড়াবেন যেভাবে

ছবি: সংগৃহীত

অ অ

কাজের মাঝপথে ল্যাপটপ হঠাৎ হ্যাং হওয়া বা ধীরগতিতে চলা বিরক্তিকর এক অভিজ্ঞতা। দীর্ঘদিনের ব্যবহার, অপ্রয়োজনীয় সফটওয়্যারের ভিড় কিংবা যান্ত্রিক ত্রুটির কারণে ল্যাপটপের পারফরম্যান্স কমে যেতে পারে। তবে কিছু কৌশল অবলম্বন করলে আপনার পুরনো ল্যাপটপকেও আবার নতুন করে তোলা সম্ভব।

ল্যাপটপ চালু করার সময় অনেক অ্যাপ নিজে থেকেই ব্যাকগ্রাউন্ডে চলতে শুরু করে। এতে র‍্যাম এবং প্রসেসরের ওপর চাপ পড়ে। টাস্ক ম্যানেজার ওপেন করে ‘Startup’ ট্যাবে যান। সেখানে অপ্রয়োজনীয় অ্যাপগুলো ‘Disable’ করে দিন। এতে ল্যাপটপ দ্রুত বুট হবে।

পুরনো ল্যাপটপ স্লো হওয়ার প্রধান কারণ হলো মেকানিক্যাল হার্ডড্রাইভ। আধুনিক প্রযুক্তির এসএসডি সাধারণ হার্ডডিস্কের তুলনায় কয়েকগুণ বেশি দ্রুত কাজ করে।

ল্যাপটপে একটি এসএসডি লাগিয়ে উইন্ডোজ বা অপারেটিং সিস্টেম সেখানে সেটআপ দিন। এতে ল্যাপটপ আগের চেয়ে অনেক বেশি ফাস্ট হয়ে যাবে।

ইন্টারনেট ব্যবহার বা কাজ করার সময় ল্যাপটপে প্রচুর টেম্পোরারি ফাইল জমা হয়। এগুলো স্টোরেজ দখল করে গতি কমিয়ে দেয়।

‘Run’ কমান্ডে (Win+R) গিয়ে %temp% লিখে সব ফাইল ডিলিট করুন। এছাড়া ‘Disk Cleanup’ টুল ব্যবহার করে অপ্রয়োজনীয় ক্যাশ ফাইল পরিষ্কার রাখুন।

বর্তমানে ভারি ব্রাউজার এবং সফটওয়্যার চালানোর জন্য কমপক্ষে ৮ জিবি র‍্যামের প্রয়োজন। যদি আপনার ল্যাপটপে ৪ জিবি র‍্যাম থাকে, তবে আরও এক স্টিক র‍্যাম যোগ করলে গতি অনেকটাই বেড়ে যাবে। মাল্টিটাস্কিংয়ের সময় এটি চমৎকার কাজ করে।

পুরনো ভার্সনের অপারেটিং সিস্টেম অনেক সময় হার্ডওয়্যারের সাথে তাল মেলাতে পারে না। নিয়মিত উইন্ডোজ এবং গ্রাফিক্স ড্রাইভার আপডেট রাখলে নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি ল্যাপটপের পারফরম্যান্সও ঠিক থাকে।

ল্যাপটপের ভেতর ধুলোবালি জমলেও প্রসেসর দ্রুত গরম হয়ে স্লো হয়ে যায়। তাই বছরে অন্তত একবার সার্ভিসিং করানো বা কুলিং ফ্যান পরিষ্কার করা প্রয়োজন।

আরও পড়ুন