EN ☀️
×

Follow Us

খেলা

ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন রুশ তরুণী আন্দ্রিভা

২০০৫ সালের পরে জন্ম নেওয়া খেলোয়াড়দের মধ্যে গ্র্যান্ড স্লাম শিরোপাজয়ী হিসেবে ছেলে ও মেয়ে উভয় বিভাগে তিনিই প্রথম

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৯:৪১ পিএম

ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন রুশ তরুণী আন্দ্রিভা

ছবি: সংগৃহীত

অ অ

ভবিষ্যৎ তারকা বলা হচ্ছিল অনেক দিন ধরেই। সেই ভবিষ্যৎ আজ বর্তমান হয়ে গেল। মাত্র ১৯ বছর বয়সে ফ্রেঞ্চ ওপেনের নারী এককে চ্যাম্পিয়ন হলেন রুশ তরুণী মিরা আন্দ্রিভা।

শনিবার প্যারিসের রোলাঁ গারোর ফাইনালে পোল্যান্ডের মায়া চফালিনিয়েস্কাকে মাত্র দুই সেটে ৬-৩, ৬-২ ব্যবধানে হারিয়ে প্রথম গ্র্যান্ড স্লাম ট্রফি ঘরে তুললেন তিনি।

বিশ্ব র‍্যাঙ্কিংয়ের আট নম্বরে থাকা আন্দ্রিভা ফাইনাল শুরুর আগে থেকেই ফেভারিট ছিলেন। মাত্র ১৫ বছর বয়সে প্রথম ডব্লিউটিএ ট্যুর ম্যাচ জেতা এই রুশ ইতোমধ্যে ৫টি ডব্লিউটিএ শিরোপা জিতেছেন এবং উইম্বলডনের চতুর্থ রাউন্ডেও খেলেছেন। ২০০৫ সালের পরে জন্ম নেওয়া খেলোয়াড়দের মধ্যে গ্র্যান্ড স্লাম শিরোপাজয়ী হিসেবে ছেলে ও মেয়ে উভয় বিভাগে তিনিই প্রথম।

অন্যদিকে ফাইনালে ওঠা চফালিনিয়েস্কার গল্পটা ছিল রূপকথার মতো। র‍্যাঙ্কিংয়ের ১১৪ নম্বর থেকে শুরু করে বাছাইপর্ব খেলে ফাইনালে পৌঁছানো এই পোলিশ এর আগে মাত্র দুটি গ্র্যান্ড স্লামে কোয়ালিফাই করেছিলেন। তবে কোর্টে আন্দ্রিভার দাপটের সামনে শেষ পর্যন্ত টিকতে পারেননি তিনি।

ম্যাচ শেষে চফালিনিয়েস্কা বলেন, আমি আশা করেছিলাম দর্শকরা আরও ভালো একটা ম্যাচ দেখতে পাবেন, কিন্তু মিরা আমার চেয়ে অনেক বেশি ভালো খেলেছে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি।

ট্রফি হাতে নিয়ে আবেগাপ্লুত আন্দ্রিভা বলেন, ছোটবেলা থেকে টিভিতে রোলাঁ গারোর খেলা দেখেছি। এই টুর্নামেন্ট জেতা সত্যিই অনেক বড় একটা ব্যাপার। আমি বিশ্বাসই করতে পারছি না যে এই ট্রফি এখন আমার হাতে।

আরও পড়ুন