EN ☀️
×

Follow Us

খেলা

পেনাল্টিতে জাল কাঁপিয়ে রোনালদোর ৯৮৭তম গোল

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৩ পিএম

পেনাল্টিতে জাল কাঁপিয়ে রোনালদোর ৯৮৭তম গোল

ছবি: সংগৃহীত

অ অ

টানা দুই পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হওয়ার পর অবশেষে স্পটকিক থেকে জালের দেখা পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার গোলে এগিয়ে থেকে শেষ পর্যন্ত কাতারের ক্লাব আল সাদকে ২-১ ব্যবধানে হারিয়েছে সৌদি ক্লাব আল নাসর। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের ম্যাচে পাওয়া এই গোলটি রোনালদোর পেশাদার ক্যারিয়ারের ৯৮৭তম।

পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী ৪১ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড নিজের নির্ধারিত ১ হাজার গোলের মাইলফলক থেকে আর মাত্র ১৩ গোল দূরে রয়েছেন। চলতি মৌসুমে আল নাসরের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে ১১টি গোল করেছেন তিনি।

আল সাদের বিপক্ষে ম্যাচের ১১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আল নাসরকে এগিয়ে দেন রোনালদো। এটি পেনাল্টি থেকে তাঁর ক্যারিয়ারের ১৯৫তম গোল, যা এই ক্ষেত্রে সর্বোচ্চ। তবে পেনাল্টি থেকে সর্বাধিক গোল মিসের রেকর্ডও তাঁর দখলে। এ পর্যন্ত ৪০ বার স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন তিনি। অন্যদিকে, চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি পেনাল্টি থেকে ১২৬টি গোল করেছেন এবং মিস করেছেন ৩৭টি।

গোল হজমের ১০ মিনিটের মধ্যে মোহাম্মেদ ওয়াদের গোলে সমতায় ফেরে আল সাদ। বিরতির আগে রোনালদো নিজের দ্বিতীয় গোলটি করলেও ভিএআরের সাহায্যে অফসাইডের কারণে সেটি বাতিল করা হয়। প্রথমার্ধের যোগ করা সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আল সাদকে সমতায় ফেরানো ওয়াদ। ফলে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় কাতারের ক্লাবটিকে।

এরপর ৫২ মিনিটে জোয়াও ফেলিক্সের গোলে আবারও এগিয়ে যায় আল নাসর। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সৌদি ক্লাবটি।

এই জয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এলিটের ওয়েস্টার্ন লিগ পর্বের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে আল নাসর। ১৬টি করে দল নিয়ে গঠিত দুই লিগের প্রতিটির শীর্ষ আট দল রাউন্ড অব ১৬-তে খেলার যোগ্যতা অর্জন করবে।

আরও পড়ুন