EN ☀️
×

Follow Us

খেলা

দীর্ঘ বিরতি শেষে ওয়ানডে দলে নাঈম-ইয়াসির

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পিএম

দীর্ঘ বিরতি শেষে ওয়ানডে দলে নাঈম-ইয়াসির

ছবি: সংগৃহীত

অ অ

দীর্ঘ বিরতি শেষে বাংলাদেশের ওয়ানডে দলে ফিরেছেন নাঈম শেখ ও ইয়াসির আলী রাব্বি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন তাঁরা। এক বছর পর ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিকও।

দীর্ঘ চার বছর পর টেস্ট দলে সুযোগ পেলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি নাঈম। এবার ওয়ানডে দলে ফিরে আবারও জাতীয় দলের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় তিনি।

সর্বশেষ ২০২৫ সালের অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন নাঈম। অন্যদিকে, ইয়াসির আলী সর্বশেষ ২০২৩ সালে ওয়ানডে খেলেছেন। দীর্ঘ বিরতি শেষে আবারও এই সংস্করণে ফেরার সুযোগ পেলেন তিনি। 

আগামী ১ ডিসেম্বর শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: লিটন দাস, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, ইয়াসির আলী চৌধুরী, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

আরও পড়ুন