EN ☀️
×

Follow Us

খেলা

ইয়ামালকে পেছনে ফেলে লা লিগার সেরা খেলোয়াড় এমবাপে

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ এএম

ইয়ামালকে পেছনে ফেলে লা লিগার সেরা খেলোয়াড় এমবাপে

ছবি: সংগৃহীত

অ অ

ব্যক্তিগত লড়াইয়ে বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামালকে পেছনে ফেলেছেন রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপে। অক্টোবর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফরাসি এই তারকা।

২০২৬ সালের ব্যালন ডি’অরের লড়াইয়ে হ্যারি কেইনের কাছে হেরে যান এমবাপে ও ইয়ামাল। সেই প্রতিযোগিতার পর এবার ব্যক্তিগত পুরস্কারের লড়াইয়ে প্রথমবারের মতো সরাসরি ইয়ামালকে হারালেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।

অক্টোবর মাসের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় এমবাপে ও ইয়ামাল ছাড়াও ছিলেন রিয়াল সোসিয়েদাদের গনসালো গুয়েদেস, অ্যাতলেটিকো মাদ্রিদের আলেহান্দ্রো গ্রিমালদো এবং এলচের গোলরক্ষক মাতিয়াস দিতুরো।

মূলত গোল করার দক্ষতাই এমবাপেকে এই পুরস্কার এনে দিয়েছে। অক্টোবরে লা লিগার তিন ম্যাচে চার গোল করেন তিনি। গত মাসে রিয়ালের সাফল্যেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই ফরোয়ার্ড।

সেভিয়ার বিপক্ষে জোড়া গোল করার পর ন্যু ক্যাম্পে বার্সেলোনার বিপক্ষে ২-১ গোলের জয়েও জোড়া গোল করেন এমবাপে। এসব গোলের সুবাদে চলতি মৌসুমে লা লিগায় তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১১। পাশাপাশি দুটি অ্যাসিস্টসহ মোট ১৩টি গোলে অবদান রেখেছেন তিনি।


অক্টোবরজুড়ে ইয়ামালও ভালো পারফরম্যান্স করেছেন। তিন ম্যাচে একটি গোল করার পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেছেন এই তরুণ উইঙ্গার। তবে চলতি মৌসুমের সামগ্রিক হিসাবে এমবাপের চেয়ে এগিয়ে তিনি। এখন পর্যন্ত আট গোল ও ছয় অ্যাসিস্টসহ মোট ১৪টি গোলে অবদান রেখেছেন ইয়ামাল।

চলতি মৌসুমে মোট গোল অবদানে ইয়ামাল এগিয়ে থাকলেও অক্টোবরে বেশি গোল করায় মাসসেরার পুরস্কার জিতেছেন এমবাপে।

এর আগে ২০২৬ সালের ব্যালন ডি’অরের লড়াইয়ে কেইনের কাছে হেরে দ্বিতীয় হন এমবাপে। আর তৃতীয় স্থান পান ইয়ামাল।

আরও পড়ুন