EN ☀️
×

Follow Us

খেলা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হৃদয়ের সেঞ্চুরি

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পিএম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হৃদয়ের সেঞ্চুরি

ছবি: সংগৃহীত

অ অ

সতীর্থদের একের পর এক বিদায়ের মধ্যেও একপ্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি করেছেন তাওহীদ হৃদয়। জাতীয় দলের হয়ে নিজের তৃতীয় টেস্টেই এই মাইলফলক স্পর্শ করলেন তিনি। তাঁর সেঞ্চুরিতে সিলেট টেস্টের প্রথম ইনিংসে ২০০ রান পেরিয়েছে বাংলাদেশ।

মিরপুর টেস্টে হেরে সিরিজে পিছিয়ে থাকা বাংলাদেশ সিলেটেও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। হৃদয় ছাড়া আর কোনো ব্যাটার বড় ইনিংস খেলতে পারেননি। মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২০৫ রান। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এখনো ১৫১ রানে পিছিয়ে স্বাগতিকরা।

১৭১তম বলে সেঞ্চুরি পূর্ণ করেন হৃদয়। এরপর হেলমেট খুলে ব্যাটের হাতলে রেখে স্মরণীয় এই মুহূর্ত উদ্‌যাপন করেন তিনি। বিরতিতে যাওয়ার আগে ১৭১ বলে ১১টি চার ও একটি ছক্কায় ১০০ রানে অপরাজিত ছিলেন হৃদয়। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান মুশফিকুর রহিমের ৩৪।


শনিবার ৩ উইকেটে ৮৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দিনের শুরুতে হৃদয়ের সঙ্গে ৭৩ রানের জুটি গড়ার পর ৩৪ রানে আউট হন মুশফিক। জোমেল ওয়ারিকানের বলে শর্ট কাভারে ক্যাচ দেন তিনি। এরপর লিটন দাস ৮, মেহেদী হাসান মিরাজ ১৬ এবং হাসান মাহমুদ ০ রানে ফিরে যান। হৃদয়ের সঙ্গে মিরাজের জুটি ছিল ৪১ রানের।

সপ্তম উইকেট হারানোর পর তাইজুল ইসলামকে নিয়ে ইনিংস এগিয়ে নিচ্ছেন হৃদয়।

আরও পড়ুন