EN ☀️
×

Follow Us

খেলা

এবিজি ইউনিভার্সিটি কাপ

এআইইউবিকে উড়িয়ে প্রথম শিরোপা জিতল ড্যাফোডিল

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পিএম

এআইইউবিকে উড়িয়ে প্রথম শিরোপা জিতল ড্যাফোডিল

ছবি: কামরুল ইসলাম রতন।

অ অ

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশকে (এআইইউবি) ৩-০ গোলে হারিয়ে বসুন্ধরা গ্রুপ-এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলের প্রথম শিরোপা জিতেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।

মঙ্গলবার (৩ নভেম্বর) বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনালে দাপুটে জয় পায় ড্যাফোডিল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে তারা। অন্যদিকে ড্যাফোডিলের আক্রমণ সামলাতে ব্যস্ত ছিল এআইইউবি।

ম্যাচের ২০ মিনিটে অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুই দলের একজন করে খেলোয়াড় সরাসরি লাল কার্ড দেখেন। ফলে উভয় দলই ১০ জনের দলে পরিণত হয়। তবে এতে ড্যাফোডিলের আক্রমণের গতি কমেনি।

৩১ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন ইউনুসা। সতীর্থ সালিসু দাউদার বাড়ানো বল ডি-বক্সের ভেতরে নিয়ন্ত্রণে নিয়ে মাটি ঘেঁষা শটে লক্ষ্যভেদ করেন তিনি। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ড্যাফোডিল। 

দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে ড্যাফোডিল। ৬৮ মিনিটে একক প্রচেষ্টায় দারুণ গোল করেন জুয়েল। মাঝমাঠের কাছ থেকে বল নিয়ে কয়েকজন প্রতিপক্ষ খেলোয়াড়কে কাটিয়ে ডি-বক্সে ঢোকেন তিনি। এরপর গোলরক্ষককে পরাস্ত করে জালে বল পাঠান। এতে ব্যবধান দাঁড়ায় ২-০।

দুই গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা করে এআইইউবি। তবে ড্যাফোডিলের রক্ষণভাগ ভেদ করতে পারেনি তারা। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়ান সেলিম। ইউনুসার পাস থেকে বল পেয়ে নিখুঁত শটে দলের তৃতীয় গোলটি করেন তিনি।

শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ড্যাফোডিল। প্রথমবারের মতো টুর্নামেন্টের শিরোপা জয়ের আনন্দে মেতে ওঠেন দলটির খেলোয়াড় ও সমর্থকেরা।

আরও পড়ুন