এবিজি ইউনিভার্সিটি কাপে আজ পাঁচ ম্যাচের লড়াই
ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫২ এএম
ছবি: সংগৃহীত
দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় গত ২৫ অক্টোবর শুরু হয়েছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬’। টুর্নামেন্টে ক্রিকেট ও ফুটবল—দুই ইভেন্টের খেলা একসঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ মাঠে গড়াবে পাঁচটি ম্যাচ। এর মধ্যে ক্রিকেটে দুটি ও ফুটবলে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
ক্রিকেট
বিকেল ৪টায় গ্রুপ ‘বি’র ম্যাচে মুখোমুখি হবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও নর্থ সাউথ ইউনিভার্সিটি।
রাত ৭টায় গ্রুপ ‘এ’র ম্যাচে লড়বে ব্র্যাক ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।
ফুটবল
বিকেল ৫টায় গ্রুপ ‘এ’র ম্যাচে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের মুখোমুখি হবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
সন্ধ্যা সাড়ে ৬টায় গ্রুপ ‘বি’র ম্যাচে মুখোমুখি হবে ব্র্যাক ইউনিভার্সিটি ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।
দিনের শেষ ম্যাচে রাত ৮টায় গ্রুপ ‘এ’র লড়াইয়ে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিপক্ষ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।