EN ☀️
×

Follow Us

খেলা

এবিজি ইউনিভার্সিটি কাপের উদ্বোধনী ম্যাচ

এআইইউবি-কে হারিয়ে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের সহজ জয়

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১০:০০ পিএম

এআইইউবি-কে হারিয়ে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের সহজ জয়

ছবি: তানভিন তামিম

অ অ

এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইউবি)-কে ৫ উইকেটে হারিয়ে সহজ জয় পেয়েছে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়।

রবিবার (২৫ অক্টোবর) এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে এআইইউবি-র দেওয়া ১১৮ রানের লক্ষ্যমাত্রা ৭ ওভার হাতে রেখেই পেরিয়ে যায় সোনারগাঁও বিশ্ববিদ্যালয়।

টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে এআইইউবি। মাত্র ৩১ রানেই ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলের হাল ধরেন আজমীর ও মুস্তাহিদ।

পঞ্চম উইকেটে তাঁদের ৩৯ রানের জুটির পর শেষের দিকে লিয়নের অপরাজিত ৩১ এবং দলের পক্ষে আজমীরের সর্বোচ্চ ৪৫ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে এআইইউবি।

সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের বোলার আসিফ ২৬ রানে ৩টি এবং জীবন ২৪ রানে ২টি উইকেট শিকার করেন।

১১৮ রানের জবাবে ব্যাটিং করতে নেমে মাত্র ১৩ ওভারেই ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় সোনারগাঁও বিশ্ববিদ্যালয়। ম্যাচ শেষে বিজয়ী দলের ম্যাচসেরা খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন বসুন্ধরা স্ট্রাইকার্স-এর অধিনায়ক শেহজাদ আকবর সোবহান।

আরও পড়ুন