সাঁথিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পিএম
‘খেলাধুলা করব, মাদককে রুখব’ প্রতিপাদ্যে পাবনার সাঁথিয়ায় অনুষ্ঠিত হয়েছে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। ফাইনালে সাঁথিয়ার হুইখালী ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চাটমোহরের মেহেদী এগ্রো ফুটবল ক্লাব।
শনিবার (২৪ অক্টোবর) পাবনার সাঁথিয়া উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের পুরানচর ফুটবল মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে চাটমোহর থানার মেহেদী এগ্রো ফুটবল ক্লাব ও সাঁথিয়া থানার হুইখালী ফুটবল একাদশ অংশ নেয়। এক গোলের ব্যবধানে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় মেহেদী এগ্রো ফুটবল ক্লাব। হুইখালী ফুটবল একাদশ রানার্সআপ হয়।
জাঁকজমকপূর্ণ ফাইনাল ম্যাচটি উপভোগ করেন হাজারো দর্শক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ভিপি শামসুর ভাই। সভাপতিত্ব করেন মো. শাহজাহান আলী মণ্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফজলুল বারী শান্টু, কাশিনাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী মুন্সী, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম হারুন অর ও মশিউর রহমান টিপু।
এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।