EN ☀️
×

Follow Us

খেলা

স্টেডিয়াম দেখে সন্তুষ্ট বিসিবির প্রতিনিধি দল

আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৭:০০ পিএম

আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

স্টেডিয়ামে বিসিবির প্রতিনিধি দল/ ছবি ভিডিও থেকে নেওয়া

অ অ

আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের পথে আরও এক ধাপ এগিয়ে গেল এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়াম। আগামী ২২ ও ২৩ অক্টোবর এই মাঠে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

ম্যাচটি সামনে রেখে গতকাল সোমবার স্টেডিয়ামের সুযোগ-সুবিধা পরিদর্শন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছয় সদস্যের একটি প্রতিনিধি দল। মাঠ, উইকেট, ড্রেসিংরুম, চিকিৎসাসেবা ও গণমাধ্যমকর্মীদের জন্য বরাদ্দ সুবিধাসহ সার্বিক আয়োজন দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন তারা।

বিসিবির গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট বিভাগের ন্যাশনাল ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেনের নেতৃত্বে প্রতিনিধি দলটি স্টেডিয়ামের বিভিন্ন সুযোগ-সুবিধা ঘুরে দেখে। পরিদর্শন শেষে এবিজি স্পোর্টস সিটির সহযোগিতার প্রশংসা করেন বাতেন।

তিনি বলেন, বিসিবির কোনো প্রস্তুতি ম্যাচ সম্পূর্ণ কোনো একক প্রতিষ্ঠানের নিজস্ব ভেন্যুতে আয়োজনের ঘটনা এবারই প্রথম। 

বাতেন বলেন, ‘আমরা আসলে প্রথমেই ধন্যবাদ দিতে চাই এবিজি স্পোর্টস সিটিকে। এটা অসাধারণ একটি ভেন্যু। আমরা অনেক দিন ধরেই খেলাধুলার আয়োজনের সঙ্গে যুক্ত। তবে এই প্রথম বিসিবি এ ধরনের একটি ওয়ার্ম-আপ ম্যাচ কোনো প্রতিষ্ঠানের নিজস্ব ভেন্যুতে আয়োজন করছে।’

স্টেডিয়ামের সুযোগ-সুবিধা নিয়েও সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, ‘এখানকার সুযোগ-সুবিধা অসাধারণ। সবাই সহযোগিতাপরায়ণ ও সহায়তাপ্রবণ। আমরা উইকেট, আউটফিল্ড, ড্রেসিংরুম, চিকিৎসা ও লজিস্টিক সুবিধা, সাংবাদিকদের বসার জায়গা এবং সংবাদ কাভারেজের ব্যবস্থা দেখেছি। বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’

পরিদর্শনকালে এবিজি স্পোর্টস সিটির পরিচালক ইমরুল হাসান, এবিজির সিনিয়র জেনারেল ম্যানেজার লেফটেন্যান্ট কর্নেল শোয়েব শফিকসহ প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ আয়োজনকে নিজেদের জন্য গৌরবের বিষয় হিসেবে দেখছেন ইমরুল হাসান। তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুই দিনের একটি ম্যাচ হবে। এবিজি স্পোর্টস সিটি ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামের জন্য এটি অবশ্যই গৌরবের বিষয়।’

বিসিবির প্রতিনিধি দলকে স্টেডিয়ামের সুযোগ-সুবিধা ঘুরিয়ে দেখানোর কথা জানিয়ে ইমরুল হাসান বলেন, ‘মাঠ থেকে শুরু করে ড্রেসিংরুম, সাংবাদিকদের কক্ষ, মেডিকেল রুমসহ সবকিছুই আমরা তাদের দেখিয়েছি। বিসিবি এ ধরনের আয়োজন করতে অভ্যস্ত। তাই তাদের দিকনির্দেশনা নিয়েই কাজ এগিয়ে নিচ্ছি। তাদের কথাবার্তা থেকে আমার মনে হয়েছে, তারা পুরোপুরি সন্তুষ্ট।’

আরও পড়ুন