EN ☀️
×

Follow Us

খেলা

চ্যাম্পিয়নস লিগে পিএসজি-বার্সেলোনা মহারণ আজ

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৯:৫২ এএম

চ্যাম্পিয়নস লিগে পিএসজি-বার্সেলোনা মহারণ আজ

ছবি: সংগৃহীত

অ অ

উয়েফা চ্যাম্পিয়নস লিগে আজ রাতের সবচেয়ে আকর্ষণীয় লড়াইয়ে মুখোমুখি হচ্ছে পিএসজি ও বার্সেলোনা। বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় প্যারিসের পার্ক দে প্রিন্সেসে শুরু হবে ম্যাচটি। একই সময়ে মাঠে নামবে লিভারপুল ও ম্যানচেস্টার সিটিসহ ইউরোপের আরও কয়েকটি বড় দল।

বার্সেলোনা আগের ম্যাচে গালাতাসারাইকে ৪-১ গোলে হারিয়েছে। পিএসজিও ম্যানচেস্টার সিটিকে ৪-২ গোলে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে নামছে। বার্সার কোচ হান্সি ফ্লিকের বিপক্ষে পিএসজির ডাগআউটে থাকবেন সাবেক বার্সা কোচ লুইস এনরিকে। দুই দলের আক্রমণাত্মক ফুটবল ম্যাচটিকে ঘিরে বাড়তি উত্তেজনা তৈরি করেছে।


এনরিকে বার্সেলোনার খেলার প্রশংসা করে বলেছেন, দলটির ফুটবল দর্শন তাঁর ভালো লাগে। অন্যদিকে ফ্লিকের মতে, এনরিকের অধীনে বার্সেলোনা ছিল বিশ্বের অন্যতম সেরা দল। তবে নিজেদের দলকেও শক্তিশালী মনে করেন তিনি।

একই সময়ে লিভারপুলের প্রতিপক্ষ ভিয়ারিয়াল। আগের ম্যাচে লাস্ককে ৬-৩ গোলে হারানো লিভারপুলের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ম্যানচেস্টার সিটি খেলবে এইকে এথেন্সের বিপক্ষে।

এ ছাড়া পোর্তো- পিএসভি আইন্দহোভেন, রোমা-স্লোভান ব্রাতিস্লাভা, নাপোলি-বোদো/গ্লিমট এবং স্টুটগার্ট-অ্যাটলেটিকো মাদ্রিদ ম্যাচেও থাকবে উত্তেজনা। রাত ১০টা ৪৫ মিনিটে সাবাহ-বরুসিয়া ডর্টমুন্ড ও ফেনেরবাচে-স্লাভিয়া প্রাগ ম্যাচ দিয়ে শুরু হবে দিনের লড়াই।

আরও পড়ুন