আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমে উঠেছে ঢাকা-গুলশান ম্যাচ
ঢাকা ক্লাব ২০৮, জবাবে ব্যাট করছে গুলশান ক্লাব
খেলা ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২০ পিএম
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্লাব ও গুলশান ক্লাবের মধ্যকার প্রীতি ক্রিকেট ম্যাচ।
এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে চলছে গুলশান ও ঢাকা ক্লাবের মধ্যকার প্রীতি ক্রিকেট ম্যাচ।
আজ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৩০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৮ রান সংগ্রহ করে ঢাকা ক্লাব। জবাবে ব্যাট করতে নেমে ৬ ওভার শেষে ২ উইকেটে ২৬ রান তুলেছে গুলশান ক্লাব।
ঢাকা ক্লাবের পক্ষে আরসলান রহমান সর্বোচ্চ ৭৩ রান করেন। তানভীর অপরাজিত ৩৯ ও মশিউর আলম ২৪ রান যোগ করেন। গুলশান ক্লাবের বোলার সানবীর ও গুদ্দু ২টি করে উইকেট নেন।
২০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুত ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে গুলশান ক্লাব। ক্রিজে অপরাজিত রয়েছেন এহসান ও শাহরেয়ার।
আরও পড়ুন