EN ☀️
×

Follow Us

খেলা

এনএসইউ ও এআইইউবিতে এবিজি ইউনিভার্সিটি কাপ ঘিরে তারুণ্যের উচ্ছ্বাস

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৮ পিএম

এনএসইউ ও এআইইউবিতে এবিজি ইউনিভার্সিটি কাপ ঘিরে তারুণ্যের উচ্ছ্বাস
অ অ

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার আগ্রহ ও ক্রীড়াঙ্গনের উন্মাদনা ছড়িয়ে দিতে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬-এর ক্যাম্পাস অ্যাক্টিভেশন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচির দ্বিতীয় দিনে দুই বিশ্ববিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেন। প্রতিযোগিতা, জার্সি বিতরণ ও বিভিন্ন ক্রীড়াভিত্তিক কার্যক্রমে ক্যাম্পাসগুলোতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

দুপুর ১২টায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে দিনের প্রথম পর্ব শুরু হয়। সেখানে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘বল জাগলিং’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা নিজেদের দক্ষতা ও নৈপুণ্য প্রদর্শন করেন। পরে বিকেল ৪টায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে অনুষ্ঠিত হয় ‘ডিজি পেনাল্টি চ্যালেঞ্জ’।

দুই প্রতিযোগিতার বিজয়ীরা প্রত্যেকে পাঁচ হাজার টাকা করে পুরস্কার পান। এতে মোট ১০ হাজার টাকা পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিযোগিতার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬-এর উন্মাদনা ছড়িয়ে দিতে ফ্যান জার্সি বিতরণ করা হয়। জার্সি বিতরণ, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও বিভিন্ন ক্রীড়াভিত্তিক কার্যক্রমের মধ্য দিয়ে দুই ক্যাম্পাসেই প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজকেরা আশা করছেন, এ ধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করার পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে ভূমিকা রাখবে।

ক্যাম্পাস অ্যাক্টিভেশনের মূল লক্ষ্য বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো, সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়া সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করা। পাশাপাশি এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬ ঘিরে শিক্ষার্থীদের মধ্যে দলীয় পরিচয়, নিজ বিশ্ববিদ্যালয়ের প্রতি গর্ব ও ক্রীড়াঙ্গনের প্রতি ভালোবাসা জোরদার করাও এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

এনএসইউ ও এআইইউবিতে দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে ক্যাম্পাস অ্যাক্টিভেশন অব্যাহত রয়েছে। পর্যায়ক্রমে টুর্নামেন্টে অংশগ্রহণকারী অন্যান্য বিশ্ববিদ্যালয়েও এ কর্মসূচি আয়োজন করা হবে। এর মাধ্যমে আরও বেশি শিক্ষার্থীকে সম্পৃক্ত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬ ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হবে বলে আশা করছেন আয়োজকেরা।

আরও পড়ুন