এবিজি ইউনিভার্সিটি কাপ
মাঠের লড়াইয়ের আগে সমর্থকদের ভোটের লড়াই
ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১০:৪৪ এএম
ছবি: সংগৃহীত
আগামী ২৫ অক্টোবর থেকে এবিজি স্পোর্টস সিটিতে শুরু হচ্ছে আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’। দেশের শীর্ষ ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয় অংশ নেবে এই আসরে। মাঠের লড়াই শুরুর আগেই টুর্নামেন্ট ঘিরে শুরু হয়েছে সমর্থকদের ভোটের প্রতিযোগিতা।
‘ফ্যান কাপ ভোটিং’ নামে এই অনলাইন আয়োজনে দর্শক-সমর্থকেরা নিজেদের পছন্দের বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভোট দিতে পারবেন। বিশ্ববিদ্যালয়গুলোতে টুর্নামেন্ট ঘিরে উৎসাহ ও উন্মাদনা ছড়িয়ে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত চলবে ভোট গ্রহণ।
ভোটের পাশাপাশি টুর্নামেন্টের ওয়েবসাইটে ‘ফ্যান কাপ লিডারবোর্ড’ থেকে পছন্দের বিশ্ববিদ্যালয়ের অবস্থানও দেখা যাবে। ফলে মাঠের খেলা শুরুর আগেই সমর্থকদের মধ্যে তৈরি হচ্ছে প্রতিদ্বন্দ্বিতার আবহ।
তরুণ প্রজন্মকে মাঠমুখী করা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে পেশাদার ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ। এবিজি চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে ফুটবল ও ক্রিকেট—দুই খেলাতেই প্রতিদ্বন্দ্বিতা করবে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো।
