EN ☀️
×

Follow Us

খেলা

মেসিকে নিয়ে রোনালদিনহোর আবেগঘন বার্তা

জাতীয় দলের হয়ে মেসির অবদান ও আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণের কথাও স্মরণ করেন রোনালদিনহো

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পিএম

মেসিকে নিয়ে রোনালদিনহোর আবেগঘন বার্তা

ছবি: সংগৃহীত

অ অ

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচের পর আবেগঘন বার্তা দিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। বার্সেলোনায় মেসির ক্যারিয়ারের শুরুর সময়ের সতীর্থ হিসেবে পুরোনো স্মৃতি স্মরণ করে তার নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন তিনি। 

বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেন মেসি। বিদায়ী ম্যাচে একটি গোল করার পাশাপাশি দুটি গোলে সহায়তা করেন তিনি। আর্জেন্টিনার হয়ে ২০৮ ম্যাচে ১২৬ গোল ও ৭০ অ্যাসিস্ট নিয়ে জাতীয় দলের অধ্যায় শেষ করেছেন ৩৯ বছর বয়সি এই ফুটবলার।

মেসির বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে রোনালদিনহো বলেন, মেসির অসাধারণ ফুটবলযাত্রার শুরু থেকেই তার অংশ হতে পারাটা ছিল গর্ব ও আনন্দের। ফুটবলের মাধ্যমে মেসি কোটি মানুষকে আনন্দ দিয়েছেন এবং তার নাম আর্জেন্টিনা ও বিশ্ব ফুটবলের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

জাতীয় দলের হয়ে মেসির অবদান ও আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণের কথাও স্মরণ করেন রোনালদিনহো। একই সঙ্গে পরিবার ও জীবনের নতুন অধ্যায় নিয়ে ভাবার এখন সময় এসেছে উল্লেখ করে আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর পর মেসিকে জীবনের পরবর্তী সময় উপভোগ করার শুভকামনা জানান তিনি।


বার্সেলোনায় মেসির উত্থানের সময় রোনালদিনহো ছিলেন তার অন্যতম অনুপ্রেরণাদাতা। এমনকি বার্সেলোনার সিনিয়র দলে মেসির প্রথম গোলের অ্যাসিস্টও করেছিলেন তিনি।

তবে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেললেও এখনই ফুটবলকে বিদায় জানাচ্ছেন না মেসি। ইন্টার মিয়ামির হয়ে ক্লাব ফুটবলে তাকে মাঠে দেখা যাবে।

আরও পড়ুন