EN ☀️
×

Follow Us

খেলা

এশিয়ান গেমসে ১১ বছর বয়সেই সোনা জিতে ইতিহাস কুরিহারার

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পিএম

এশিয়ান গেমসে ১১ বছর বয়সেই সোনা জিতে ইতিহাস কুরিহারার
অ অ

এশিয়ান গেমসে অবিশ্বাস্য কীর্তি গড়েছে জাপানের ১১ বছর বয়সী ইউকি কুরিহারা। নিজের চেয়ে বয়সে দ্বিগুণের বেশি প্রতিপক্ষদের হারিয়ে ‘পুয়ো পুয়ো চ্যাম্পিয়নস’ ইভেন্টে সোনা জিতেছে এই খুদে অ্যাথলেট।

এই জয়ের মাধ্যমে এশিয়ান গেমসের ইতিহাসে সর্বকনিষ্ঠ সোনা জয়ী খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেছে কুরিহারা।

ফাইনালে দক্ষিণ কোরিয়ার ২৪ বছর বয়সী কাং দংশিনকে ১০-২ ব্যবধানে হারায় সে। এর আগে সেমিফাইনালে থাইল্যান্ডের ২৮ বছর বয়সী তানারাক ওয়ংকিতকুনকে ১০-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে কুরিহারা।

সোনা জয়ের পরও কুরিহারার উদ্‌যাপন ছিল শান্ত। ম্যাচ শেষে সে জানায়, সবার সামনে লজ্জা পাওয়ায় নিজের অনুভূতি ঠিকমতো প্রকাশ করতে পারেনি। তবে সোনার পদক ও আয়োজকদের দেওয়া সোনালি প্লাশ খেলনা পেয়ে সে দারুণ খুশি।

প্রাথমিক বিদ্যালয়ের প্রথম বর্ষে শখের বশে ‘পুয়ো পুয়ো’ খেলা শুরু করেছিল কুরিহারা। নিখুঁত কম্বো মেলানো ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতায় মাত্র ১১ বছর বয়সেই সে পেশাদার লাইসেন্সধারী খেলোয়াড় হয়ে উঠেছে।

আরও পড়ুন