EN ☀️
×

Follow Us

খেলা

শেষ মুহূর্তের রোমাঞ্চে হার এড়াল ব্রাজিল

ম্যাচের ৬৮তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে অস্ট্রেলিয়াকে এগিয়ে দেন নেস্টরি ইরানকুন্দা

খেলা ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পিএম

শেষ মুহূর্তের রোমাঞ্চে হার এড়াল ব্রাজিল

অস্ট্রেলিয়ার নেস্টরি ইরানকুন্ডার বল কেড়ে নেওয়ার চেষ্টায় ব্রাজিলের তারকা এস্তেভাও। ছবি: এপি

অ অ

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নেমেই হোঁচট খেয়েছে ব্রাজিল। টাউনসভিলে আয়োজিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ১-১ সমতায় ম্যাচ শেষ করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের ৬৮ মিনিটে নেস্টরি ইরানকুন্দার দুর্দান্ত ফ্রি-কিকে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। পিছিয়ে পড়ার পর কার্লো আনচেলত্তির শিষ্যরা সমতায় ফিরতে মরিয়া চেষ্টা চালায়। অবশেষে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে রাফিনিয়ার কর্নার থেকে হেডে গোল করে ব্রাজিলকে হারের হাত থেকে রক্ষা করেন রায়ান।

বিশ্বকাপের হতাশা কাটিয়ে নতুন দল নিয়ে মাঠে নেমেছিল ব্রাজিল। ২৬ সদস্যের দলে মাত্র ৯ জন পুরোনো খেলোয়াড় রেখে ১০ জন নতুন মুখ সুযোগ দিয়েছেন আনচেলত্তি।

নতুন স্কোয়াড যাচাইয়ের এই সিরিজে আগামী মঙ্গলবার ব্রিসবেনে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এরপর ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল।

আরও পড়ুন