EN ☀️
×

Follow Us

খেলা

নারী রেফারিকে হেনস্তার অভিযোগে চাকরি হারালেন হিগুয়েইন

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পিএম

নারী রেফারিকে হেনস্তার অভিযোগে চাকরি হারালেন হিগুয়েইন

ছবি: সংগৃহীত

অ অ

নারী রেফারিকে লিঙ্গবৈষম্যমূলক মন্তব্য ও শারীরিকভাবে হেনস্তার অভিযোগে কলম্বাস ক্রুর রিজার্ভ দলের কোচ ফেদেরিকো হিগুয়েইনকে বরখাস্ত করেছে ক্লাবটি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায় মেজর লিগ সকারের ক্লাব কলম্বাস ক্রু।

এ ঘটনার আগে হিগুয়েইনকে লাল কার্ড দেখানো হয়েছিল এবং দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। পরে ঘটনা পর্যালোচনা করে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ক্লাব কর্তৃপক্ষ।

অভিযোগ অনুযায়ী, এমএলএস নেক্সট প্রোর একটি ম্যাচে এক নারী রেফারির সঙ্গে হাত মেলানোর সময় হিগুয়েইন তার হাত ছাড়তে অস্বীকৃতি জানান। এ সময় তিনি ওই রেফারিকে বলেন, ‘মনে রেখো, এটা পুরুষদের খেলা।’

কলম্বাস ক্রুর জেনারেল ম্যানেজার ইসা তাল বলেন, ফেদেরিকো হিগুয়েইনকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়াই ক্লাব, খেলোয়াড় ও সহায়ক স্টাফদের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত। গত এক মাসের ঘটনা পর্যালোচনা ও সাম্প্রতিক আলোচনার পর নেতৃত্বের ক্ষেত্রে প্রত্যাশিত মানদণ্ড তিনি পূরণ করতে পারেননি বলেও জানান তিনি।

পেশাদার সকার রেফারি অ্যাসোসিয়েশনের (পিএসআরএ) ভাষ্য, হিগুয়েইন ওই নারী কর্মকর্তার সঙ্গে দুটি ইচ্ছাকৃত শারীরিক আচরণ এবং লিঙ্গবৈষম্যমূলক মন্তব্য করেন। তিনজন তাকে থামতে বলার পরও তিনি ওই কর্মকর্তার হাত চেপে ধরে রেখেছিলেন বলে অভিযোগ সংগঠনটির।

ঘটনার পর লিগের দেওয়া দুই ম্যাচের নিষেধাজ্ঞাকে যথেষ্ট নয় বলে সমালোচনা করে রেফারিদের সংগঠনটি। তারা অন্তত ছয় ম্যাচের নিষেধাজ্ঞার দাবি জানিয়েছিল।

ফেদেরিকো হিগুয়েইন আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা গনসালো হিগুয়েইনের ভাই।

আরও পড়ুন