EN ☀️
×

Follow Us

খেলা

এশিয়ান গেমসে ভারতীয় ক্রীড়াবিদদের শুভকামনা মোদির

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ এএম

এশিয়ান গেমসে ভারতীয় ক্রীড়াবিদদের শুভকামনা মোদির

ছবি: সংগৃহীত

অ অ

জাপানের আইচি-নাগোয়ায় শুরু হওয়া ২০তম এশিয়ান গেমসে অংশ নেওয়া ভারতীয় ক্রীড়াবিদদের শুভকামনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও দৃঢ়তার প্রশংসা করে তিনি ভারতের হয়ে সেরা পারফরম্যান্স দেওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মোদি বলেন, আইচি-নাগোয়ায় এশিয়ান গেমস শুরু হওয়ায় ভারতীয় দলের জন্য তাঁর শুভকামনা রয়েছে। প্রতিটি ক্রীড়াবিদ কঠোর পরিশ্রমের পাশাপাশি অসাধারণ নিষ্ঠা ও দৃঢ়তা দেখিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

মোদি বলেন, ভারতীয় ক্রীড়াবিদদের নিয়ে পুরো দেশ গর্বিত। তাঁরা যেন নিজেদের সেরাটা দেন, ভালো খেলেন এবং সাফল্য অর্জন করেন—এই প্রত্যাশাও জানান তিনি।

আইচি-নাগোয়া এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠান ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতাটি চলবে ৪ অক্টোবর পর্যন্ত। এশিয়ার বিভিন্ন দেশের ক্রীড়াবিদরা এবারের আসরে বিভিন্ন ডিসিপ্লিনে অংশ নিচ্ছেন।

আরও পড়ুন