EN ☀️
×

Follow Us

খেলা

পর্দা উঠলো ২০তম এশিয়ান গেমসের

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম

পর্দা উঠলো ২০তম এশিয়ান গেমসের

ছবি: এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠান, সংগৃহীত

অ অ

নানা বিতর্ক, প্রস্তুতি পর্বের সমস্যার পর জমকালো আয়োজনে জাপানে আনুষ্ঠানিক ভাবে পর্দা উঠলো ২০তম এশিয়ান গেমস। নাগোয়ার পালোমা মিজু স্টেডিয়ামে শনিবার (১৯ সেপ্টেম্বর) জাপান সময় সন্ধ্যা ছয়টায় এ আয়োজন উদ্বোধন হয়।  বহুমুখী এ ক্রীড়া আসরের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া হয়েছে ঐক্যের বার্তা।

অলিম্পিকের চেয়েও বেশি সংখ্যক অ্যাথলেটের অংশ নেয়া এশিয়ান গেমসের আসরে দেখা গেছে বিপুল সংখ্যক ফাঁকা আসন। যা সাম্প্রতিক কোনো আসরে দেখা যায়নি। মূল মঞ্চটি তৈরি করা হয়েছিল বিশাল একটি হৃদয়ের আকৃতিতে। 

বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হয় উদ্বোধনী আয়োজনের মূল আনুষ্ঠানিকতা। উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষন থাকে অংশগ্রহনকারী দেশগুলোর এ্যাথলেট ও কর্মকর্তাদের মার্চ পাস্টের আয়োজনকে ঘিড়ে। উপস্থিত দর্শকদের মধ্যে সকলেই নিজ নিজ দেশের এ্যাথলেটদের স্টেডিয়ামে আগমনে উচ্ছ্বাস প্রকাশ করেন।

বাংলাদেশ স্টেডিয়ামে প্রবেশ করে আফগানিস্তান ও বাহরাইনের পর তিন নম্বরে। বাংলাদেশের শুটার আব্দুল্লাহ হেল বাকী ও কারাতেকা হুমায়রা আক্তার প্রিয়া উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বহন করেন।

এবারের গেমসের ৪৩টি ডিসিপ্লিনের মধ্যে বাংলাদেশ ২২টিতে অংশগ্রহণ করছে। এ্যাথলেট ও কর্মকর্তা মিলিয়ে প্রায় ২৫০ জনের কন্টিনজেন্ট বাংলাদেশের।

জাপানের সম্রাট ও সম্রাজ্ঞী স্টেডিয়ামে আসন গ্রহণ করলে তাদের সম্মানজনক অভ্যর্থনা জানানো হয়। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি কার্স্টি কভেন্ট্রিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নাগোয়া ও আইচি প্রিফেকচারে আয়োাজিত এই আসরে ৭টি খেলায় ২০২৮ অলিম্পিকের জায়গা পাওয়ার সুযোগ রয়েছে।

তবে গেমসের আগে ধারাবাহিক নানা সমস্যায় জর্জরিত ছিল আয়োজনটি। ১১ হাজারের বেশি অ্যাথলেট ও ৬ হাজার কর্মকর্তা আয়োজকদের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেন। সবাইকে থাকার ব্যবস্থা করতে গিয়ে তাদের হিমশিম খেতে হয়।

অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ) বলেছে, ৪৫টি দেশ ও অঞ্চল অংশ নেওয়া মহাদেশের এই প্রধান ক্রীড়া আসরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে অনুষ্ঠিত হচ্ছে। 

স্টেডিয়ামে প্রবেশের সময় স্বাভাবিক ভাবেই স্বাগতিক জাপানের অ্যাথলেটদের বিশাল বহরের দিকে সকলের নজড় ছিল। এরপর দর্শকদের সবচেয়ে বেশি অভিবাদন  পেয়েছেন চীনের প্রতিযোগীরা।

আরও পড়ুন