EN ☀️
×

Follow Us

খেলা

জিদানকে কোচ পেয়ে উচ্ছ্বসিত এমবাপে

ফ্রান্সের নতুন কোচ জিদানের অধীনে খেলার অপেক্ষায় আছেন কিলিয়ান এমবাপে, জানালেন সাক্ষাৎকারে

খেলা ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পিএম

জিদানকে কোচ পেয়ে উচ্ছ্বসিত এমবাপে

ফ্রান্স জাতীয় দলের নতুন কোচ জিনেদিন জিদান।

অ অ

ফ্রান্স জাতীয় দলের নতুন কোচ জিনেদিন জিদানের অধীনে খেলার জন্য মুখিয়ে আছেন কিলিয়ান এমবাপে। ফ্রান্স ফুটবল সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্রান্সের এই সময়ের সবচেয়ে বড় তারকা নিজের এই অনুভূতির কথা জানান।

জিদান কিংবদন্তি ফুটবলার। তাকে ফ্রান্সের সবচেয়ে জনপ্রিয় মানুষদের একজনও বলা হয়ে থাকে। ফ্রান্সের সম্ভাব্য কোচ হিসেবে জিদানের নাম অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। গত বিশ্বকাপের পর তা বাস্তব রূপ পায়। দিদিয়ে দেশমের দীর্ঘদিনের অধ্যায় শেষে দায়িত্ব পান জিদান। তিনি ১৯৯৮ বিশ্বকাপ ও ২০০০ ইউরো জয়ের নায়ক। ফরাসিরা তাকে আদর করে ডাকে ‘জিজু’ নামে।

জিদানের মেয়াদ শুরু হলেও মাঠের কাজ এখনও শুরু হয়নি। বিশ্বকাপের পর এখনও চলছে ক্লাব ফুটবলের ব্যস্ততা। তবে জিদানের কোচিংয়ে খেলার অপেক্ষা সইছে না এমবাপের।

এমবাপে বলেন, ‘ফরাসিদের কাছে তিনি বিশাল ব্যক্তিত্ব। তিনি একজন কিংবদন্তি, তিনি এই জাতির ‘জিজু’। তিনি আভিজাত্য ও শ্রেষ্ঠত্বের প্রতীক। ফুটবলার হিসেবে তিনি জাতীয় দলের ইতিহাসে নিজের ছাপ রেখেছেন। তিনি সত্যিই আইকনিক কিছু মুহূর্ত উপহার দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘তিনিই সম্ভবত সেই ফুটবলার, যিনি ফ্রান্স দলকে সবচেয়ে বেশি মূর্ত করে তোলেন। তিনি নিজ প্রজন্মকে ছাপিয়ে সব প্রজন্মে দাগ কেটেছেন। ফরাসি ফুটবলের ইতিহাসে তিনি অবিস্মরণীয় ছাপ রেখে গেছেন।’

জিদানকে সর্বকালের সেরা ফুটবলারদের একজন ধরা হয়। তার কোচিং ক্যারিয়ার এখনও পর্যন্ত পুরোটাই রেয়াল মাদ্রিদে কেটেছে। প্রথমে তিনি কার্লো আনচেলত্তির সহকারী ছিলেন। এরপর রেয়াল মাদ্রিদের ‘বি’ দল হয়ে দুই দফায় মূল দলের কোচের দায়িত্ব পালন করেন। তার কোচিংয়ে রেয়াল মাদ্রিদ হ্যাটট্রিক চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ইতিহাস গড়ে। এ ছাড়া দুইবার করে লা লিগা, স্প্যানিশ সুপার কাপ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জেতে দলটি।

আরও পড়ুন