EN ☀️
×

Follow Us

খেলা

ইয়ামালের হাতেই ব্যালন ডি’অর দেখতে চান হান্সি ফ্লিক

আগামী ২৬ অক্টোবর লন্ডনে ৭০তম ব্যালন ডি’অর প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে

খেলা ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পিএম

ইয়ামালের হাতেই ব্যালন ডি’অর দেখতে চান হান্সি ফ্লিক

বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের মতে এবারের ব্যালন ডি’অর পাওয়ার সম্পূর্ণ যোগ্য লামিন ইয়ামাল।

অ অ

১৯ বছরের স্প্যানিশ উইঙ্গার লামিন ইয়ামালের হাতেই ওঠা উচিত এবারের ব্যালন ডি’অর—এমনটাই মনে করেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।

‘ফ্রান্স ফুটবল’ প্রকাশিত ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়ার পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফেইনুর্ডের বিপক্ষে ৫-১ গোলের জয়ে ফের জ্বলে ওঠেন এই তরুণ।

ফেইনুর্ডের বিপক্ষে ম্যাচে একটি গোল ও দুই অ্যাসিস্ট করার পর ফ্লিক বলেন, ইয়ামাল একজন বিশেষ ফুটবলার এবং তিনিই এই মর্যাদাপূর্ণ ট্রফিটি পাওয়ার যোগ্য।

গত মৌসুমে বার্সেলোনার হয়ে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয়ের পাশাপাশি স্পেনের হয়ে বিশ্বকাপ শিরোপাও ছুঁয়ে দেখেছেন ইয়ামাল। সব মিলিয়ে ৫৭ ম্যাচে ২৫ গোল ও ২০ অ্যাসিস্ট করেন তিনি।

এবারের লড়াইয়ে ইয়ামাল ছাড়াও আছেন বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন, রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপে, ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্দ এবং রেকর্ড আটবারের বিজয়ী লিওনেল মেসি।

তবে ৬৫ ম্যাচে ৭৩ গোল করা হ্যারি কেইনকে ভাবা হচ্ছে অন্যতম ফেভারিট। আগামী ২৬ অক্টোবর লন্ডনে ৭০তম ব্যালন ডি’অর প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন