EN ☀️
×

Follow Us

খেলা

ডারউইন টেস্ট জয়ে বাংলাদেশ দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১২:০৭ পিএম

ডারউইন টেস্ট জয়ে বাংলাদেশ দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ছবি: সংগৃহীত

অ অ

অস্ট্রেলিয়ার ডারউইনে স্বাগতিকদের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

রোববার (১৬ আগস্ট) এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের শুভেচ্ছা জানান তিনি।

অভিনন্দন বার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার মাটিতে শক্তিশালী অস্ট্রেলিয়া দলের বিপক্ষে ৯ উইকেটের এই জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য অবিস্মরণীয়। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে পুরো দল ব্যাটিং ও বোলিংয়ে যে আত্মবিশ্বাস ও দাপট দেখিয়েছে, তা দেশের মানুষকে গর্বিত ও আনন্দিত করেছে।

তিনি বলেন, পাঁচ দিনের লড়াইয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামলেও বাংলাদেশ দল দুর্দান্ত পারফরম্যান্স করে মাত্র চার দিনেই জয় নিশ্চিত করেছে। টানা ১১টি সেশন অস্ট্রেলিয়াকে চাপে রেখে জয় তুলে নেওয়া দলের সামগ্রিক পারফরম্যান্সেরই প্রমাণ।

প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের এই ঐতিহাসিক জয় দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি করবে। ভবিষ্যতে জাতীয় ক্রিকেট দল জয়ের এই ধারা অব্যাহত রেখে বিশ্বমঞ্চে দেশের মর্যাদা আরও উঁচুতে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুন