EN ☀️
×

Follow Us

খেলা

জাফনাকে হারিয়ে প্রথমবারের মতো এলপিএল শিরোপা জিতল গল গ্যালান্টস

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১২:২৯ এএম

জাফনাকে হারিয়ে প্রথমবারের মতো এলপিএল শিরোপা জিতল গল গ্যালান্টস

জাফনা কিংসকে ৫ উইকেটে হারিয়ে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ষষ্ঠ আসরের শিরোপা উঁচিয়ে ধরল গল গ্যালান্টস।

অ অ

প্রথমবারের মতো লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) শিরোপা জিতল গল গ্যালান্টস। গতকাল রাতে এলপিএলের ষষ্ঠ আসরের ফাইনালে গল গ্যালান্টস ৫ উইকেটে হারিয়েছে জাফনা কিংসকে।

এর আগে তিনবার এলপিএলের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি গল ফ্র্যাঞ্চাইজি। ২০২০, ২০২১ এবং ২০২৪ সালের ফাইনালে জাফনা ফ্র্যাঞ্চাইজির কাছে হেরেছিল তারা। এবার ষষ্ঠ আসরে এসে সেই জাফনাকেই হারিয়ে শিরোপা জিতল গল।

এই প্রথম ফাইনালে হারলেও চারবার শিরোপা জিতে এখনও এলপিএলের সবচেয়ে সফল দল জাফনা ফ্র্যাঞ্চাইজি।

ষষ্ঠ আসরের ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি জাফনা। ১৯.৩ ওভারে ১২৩ রানে অলআউট হয় তারা। দলের হয়ে ওপেনার কামিল মিশারা ৩২ বলে ৪১, চামিন্দু বিক্রমাসিংহে ১৬ বলে ২৪ এবং আভিষ্কা ফার্নান্দো ১৬ বলে ২০ রান করেন।

জাফনার হয়ে খেলা দুই বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে তাওহিদ হৃদয় ১০ বলে ১ চারে ১০ রান এবং সাকিব আল হাসান ১৩ বলে ৯ রান করেন। গলের হয়ে চারিথা আসালঙ্কা ও ইশান মালিঙ্গা ৩টি করে উইকেট নেন।

জবাবে ২৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় গল। ওপেনার টমাস রজার্স ২৭ বলে ৩৪ এবং দিনুরা কালুপাহানা ১৯ বলে ৩১ রান করে দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। গলের হয়ে ২টি করে উইকেট নেন ট্রাভিন ম্যাথু ও সাকিব।

২০ রানে ৩ উইকেট নিয়ে ফাইনাল সেরার পুরস্কার জেতেন গলের চারিথা আসালঙ্কা। আর পুরো আসরে ৪১১ রান করে টুর্নামেন্ট সেরার স্বীকৃতি পান জাফনার কামিল মিশারা।

আরও পড়ুন