EN ☀️
×

Follow Us

খেলা

ইয়ামাল ভক্তদের জন্য বড় সুখবর দিল স্পেন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৪:৩৮ পিএম

ইয়ামাল ভক্তদের জন্য বড় সুখবর দিল স্পেন
অ অ

আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের আগে বড় স্বস্তি ফিরল স্পেন শিবিরে। দলের সেরা তারকা লামিন ইয়ামাল শতভাগ ফিট বলে জানিয়েছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে চোট পাওয়া এই ফরোয়ার্ডের ফাইনাল খেলা নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল, তা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন স্প্যানিশ কোচ।

ফ্রান্সের বিপক্ষে প্রথম সেমিফাইনালের ২২ মিনিটে লুকা দিনিয়ের সঙ্গে বল দখলের লড়াইয়ে পায়ে ব্যথা পেয়েছিলেন ইয়ামাল। পেনাল্টির ঠিক আগের সেই ঘটনার পর মাঠেই বেশ অস্বস্তিবোধ করছিলেন তিনি। তবে অস্বস্তি নিয়েই ম্যাচের পুরো সময় মাঠে ছিলেন এই তরুণ তারকা। ফাইনালের আগে দলের সঙ্গে নিয়মিত অনুশীলন না করায় তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

তবে ফাইনালের আগের সংবাদ সম্মেলনে সব শঙ্কা দূর করে লুইস দে লা ফুয়েন্তে বলেন, ‘ফ্রান্স ম্যাচের পর ইয়ামাল বিশ্রামে ছিল। আমরা চেয়েছিলাম সে আলাদা অনুশীলন করুক এবং ফিজিওদের পর্যবেক্ষণে থাকুক। তাকে নিয়ে আমরা কোনো ঝুঁকি নিতে চাইনি। তবে সে এখন পুরোপুরি ঠিক আছে এবং কোনো শারীরিক সমস্যা নেই। চিকিৎসক দলও সবুজ সংকেত দিয়েছে।’

কোচ আরও নিশ্চিত করেছেন যে, ইয়ামাল দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন। তিনি বলেন, ‘ফাইনালের দুদিন আগে ইয়ামাল দলের সঙ্গে অনুশীলন করেছে। গতকাল দলের সবাই একসঙ্গে অনুশীলন করেছে। আজকের শেষ অনুশীলন পর্বটি আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।’

স্পেন শিবিরের জন্য আরেকটি ভালো খবর হলো রাইটব্যাক পেদ্রো পোরোর সুস্থতা। ফ্রান্সের বিপক্ষে ম্যাচের ৮৫ মিনিটে পেশিতে টান লাগায় মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। ইয়ামালের মতো তিনিও শুরুতে দলের সঙ্গে অনুশীলন না করলেও, ফাইনালের আগে এখন পুরোপুরি সুস্থ।

নিউইয়র্ক নিউজার্সি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় বিশ্বসেরার মুকুটের লড়াইয়ে নামবে দুদল। যেখানে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আরও পড়ুন