বসুন্ধরায় ৫৬০ ইঞ্চির মেগা স্ক্রিনে বিশ্বকাপ ফাইনাল দেখার সুযোগ
ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৪:২৯ পিএম
ফুটবল বিশ্বকাপের বহুল প্রতিক্ষিত ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। ম্যাচটি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দাদের বড় পর্দায় দেখার সুযোগ করে দিতে নেওয়া হয়েছে বিশাল উদ্যোগ।
ম্যাচটি সম্পূর্ণ ফ্রিতে ৫৬০ ইঞ্চির মেগা স্ক্রিনে দেখানো হবে। ২০০ ফিটে এম ও এন ব্লকে এই আয়োজন করা হয়েছে; ৫ নম্বর স্বদেশ গেট। লোকেশন লিঙ্ক এখানে।
আয়োজক পক্ষ জানিয়েছে, ফুটবল ভক্তদের স্টেডিয়ামের মতো রোমাঞ্চকর অভিজ্ঞতা দিতেই ৫৬০ ইঞ্চির বিশাল স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে।
বসুন্ধরা আবাসিক এলাকার ফুটবলপ্রেমীদের এই মেগা স্ক্রিনের সামনে এসে একসঙ্গে প্রিয় দলের খেলা দেখা ও উল্লাস করার আমন্ত্রণ জানানো হয়েছে।
আরও পড়ুন