EN ☀️
×

Follow Us

খেলা

মেক্সিকো ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৮:৫৮ এএম

মেক্সিকো ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে

ছবি: সংগৃহীত

অ অ

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে দুর্দান্ত প্রথমার্ধ কাটিয়েছে স্বাগতিক মেক্সিকো। দুই গোলের লিড নিয়ে বিরতিতে গেছে তারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মেক্সিকো। একের পর এক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পেতে ২০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়।

ম্যাচের ২০ মিনিটে মাঝমাঠ থেকে বল নিয়ে একক প্রচেষ্টায় গোল করেন কুইনোনেস। শক্তিশালী শটে ইকুয়েডরের গোলরক্ষককে পরাস্ত করে মেক্সিকোকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

এরপর ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাউল হিমেনেস। প্রথম গোলদাতা কুইনোনেসের নিখুঁত পাস থেকে ডান পায়ের জোরালো শটে বল জালে পাঠান অভিজ্ঞ এই ফরোয়ার্ড।

প্রথমার্ধে বলের দখল, আক্রমণ ও সুযোগ তৈরিতে স্পষ্ট আধিপত্য দেখিয়েছে মেক্সিকো। অন্যদিকে ইকুয়েডর পুরো সময়ই ছিল রক্ষণ সামলাতে ব্যস্ত।

আরও পড়ুন