EN ☀️
×

Follow Us

খেলা

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে টাইগাররা দিল ২৭৫ রানের লক্ষ্য

দলের সর্বোচ্চ ৮৩ রানের ইনিংস খেলেন তাওহীদ হৃদয়

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৩:৪০ পিএম

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে টাইগাররা দিল ২৭৫ রানের লক্ষ্য

ছবি: সংগৃহীত

অ অ

তিন ব্যাটারের ফিফটিতে ভর করে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ। রোববার (১৪ জুন) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৭৪ রান সংগ্রহ করেছে টাইগাররা।

শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের শুরুতেই বিনা রানে সাজঘরে ফেরেন সৌম্য সরকার। এরপর নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম মিলে দলকে কিছুটা স্থিতিশীলতা দেওয়ার চেষ্টা করেন। তবে বেশিক্ষণ টিকতে পারেননি তারা। ২০ বলে ১৯ রান করে ফেরেন তানজিদ। অন্যদিকে শান্ত আউট হন ৫০ বলে ২৪ রান করে।

শুরুর ধাক্কা সামলে মধ্যভাগে দলের হাল ধরেন লিটন দাস, তাওহীদ হৃদয় ও মোসাদ্দেক হোসেন। তিনজনই অর্ধশতরান করে দলকে এনে দেন সম্মানজনক সংগ্রহ।

দলের সর্বোচ্চ ৮৩ রানের ইনিংস খেলেন তাওহীদ হৃদয়। লিটন দাস করেন ৫৮ রান। আর নিচের দিক থেকে মোসাদ্দেক হোসেনের ব্যাট থেকে আসে ৫৬ রানের কার্যকর ইনিংস।

পাঁচ উইকেটে ২৭৪ রান তুলে অস্ট্রেলিয়াকে ২৭৫ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে সিরিজের শেষ ম্যাচে এই সংগ্রহ নিয়ে জয়ের স্বপ্ন দেখছেন টাইগার সমর্থকরা।

এখন দেখার বিষয়, বোলাররা এই লক্ষ্য রক্ষা করে দেশকে সিরিজ জয়ের আনন্দ দিতে পারেন কি না।

ম্যাচ চলছে। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন।

আরও পড়ুন