EN ☀️
×

Follow Us

খেলা

জ্যাকবসের ঝড়ে ভেসে গেল বাংলাদেশের সিরিজ জয়ের স্বপ্ন

তিন ম্যাচের সিরিজটি ১-১ সমতায় শেষ করতে বাধ্য হয় স্বাগতিকরা।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৮:৪০ পিএম

জ্যাকবসের ঝড়ে ভেসে গেল বাংলাদেশের সিরিজ জয়ের স্বপ্ন

ছবি: সংগৃহীত

অ অ

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু বেভন জ্যাকবসের বিধ্বংসী ব্যাটিংয়ে সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৬ উইকেটে হেরে তিন ম্যাচের সিরিজটি ১-১ সমতায় শেষ করতে বাধ্য হয় স্বাগতিকরা।

বৃষ্টির কারণে ম্যাচটি ১৫ ওভারে নেমে আসে। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। তাওহীদ হৃদয়ের ৩৩ ও লিটন দাসের ২৬ রানের ওপর ভর করে মাত্র ১৪.২ ওভারে ১০২ রানে অলআউট হয় দলটি। কিউই বোলার জশ ক্লার্কসন মাত্র ৯ রান দিয়ে নেন ৩ উইকেট।

জবাবে ব্যাটিংয়ে নেমে শরীফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে নিউজিল্যান্ড। জয়ের স্বপ্ন তখন উজ্জ্বল বাংলাদেশের। কিন্তু পঞ্চম উইকেটে ডিন ফক্সক্রফটকে নিয়ে পাল্টা আক্রমণে নামেন জ্যাকবস। এই জুটি মাত্র ৪০ বলে অবিচ্ছিন্ন ৭১ রান তুলে ম্যাচ ছিনিয়ে নেয়।

জ্যাকবসের ইনিংসে ভাগ্যও সহায় ছিল। ব্যক্তিগত ৪৫ রানে শেখ মেহেদীর হাতে ক্যাচ মিস এবং রিশাদ হোসেনের বলে সীমানায় তানজিদ হাসান তামিমের ক্যাচ ফসকে ছক্কা হয়ে যাওয়া— দুটি জীবন পেয়ে ৩১ বলে ক্যারিয়ারের প্রথম ফিফটি তোলেন তিনি। শেষ পর্যন্ত ৩১ বলে ৬২ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন জ্যাকবস।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ১৪.২ ওভারে ১০২ (হৃদয় ৩৩, লিটন ২৬; ক্লার্কসন ৩/৯) নিউজিল্যান্ড: ১১.৪ ওভারে ১০৪/৪ (জ্যাকবস ৬২*, শরীফুল ৩/১৯)

ফল: নিউজিল্যান্ড ৬ উইকেটে জয়ী। সিরিজ ১-১ অমীমাংসিত।

আরও পড়ুন