EN ☀️
×

Follow Us

খেলা

বিসিবি নির্বাচনের সম্ভাব্য তারিখ জানালেন তামিম ইকবাল

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১০:৩৭ পিএম

বিসিবি নির্বাচনের সম্ভাব্য তারিখ জানালেন তামিম ইকবাল
অ অ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়ে ধোঁয়াশা কাটল। নির্ধারিত সময়ের আগেই বোর্ড নির্বাচন সম্পন্ন করতে চায় নবগঠিত অ্যাডহক কমিটি। 

সোমবার (২০ এপ্রিল) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে চলাকালে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, আগামী জুনের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন আয়োজন করা হবে।

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে মাঠে বলবয় সংস্কৃতি ফেরানোর ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল।

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এই কমিটির মূল ম্যান্ডেট ছিল তিন মাসের মধ্যে (৭ জুলাইয়ের মধ্যে) নির্বাচন আয়োজন করা। তবে তামিম আজ সাংবাদিকদের জানান, তারা নির্ধারিত সময়ের পুরোটা নিতে চান না। দ্রুততম সময়ে একটি নির্বাচিত পর্ষদের কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়াই কমিটির লক্ষ্য। সূত্র: আজকের পত্রিকা

আরও পড়ুন