EN ☀️
×

Follow Us

খেলা

চতুর্থ শ্রেণি থেকে ক্রীড়া শিক্ষা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

কক্সবাজারে আধুনিক স্টেডিয়াম ও ‘স্পোর্টস ট্যুরিজম’ গড়ার পরিকল্পনা প্রতিমন্ত্রীর

ডেইলি সান রিপোর্ট, কক্সবাজার

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পিএম

চতুর্থ শ্রেণি থেকে ক্রীড়া শিক্ষা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

অ অ

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, বর্তমান সরকার খেলাধুলার প্রতিটি ইভেন্টকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আগামী শিক্ষাবর্ষ থেকে জাতীয় শিক্ষাক্রমে ক্রীড়াকে চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনকালে ক্রীড়া প্রতিমন্ত্রী  সাংবাদিকদের এ তথ্য জানান।

কক্সবাজারে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, এখানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা সহজ নয়। তবে চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে কাজ চলছে এবং ভবিষ্যতে পরিস্থিতি উন্নত করার চেষ্টা অব্যাহত থাকবে। 

কক্সবাজারের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে ‘স্পোর্টস ট্যুরিজম’ প্রসারে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন স্টেডিয়াম গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।

এর আগে, সকালে প্রতিমন্ত্রী সৈকতের লাবণী পয়েন্টে ‘অষ্টম জাতীয় সার্ফিং টুর্নামেন্ট-২০২৬’- এর উদ্বোধন করেন এবং সার্ফিংয়ের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া তিনি কক্সবাজার জেলা স্টেডিয়ামের অবকাঠামো, স্পোর্টস ভিলেজ, বিকেএসপি এবং যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয় পরিদর্শন করেন।

আরও পড়ুন