EN ☀️
×

Follow Us

খেলা

মোস্তাফিজকে বাদ দেওয়া নিয়ে যা বললেন আইপিএল চেয়ারম্যান

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০১:৫৯ এএম

মোস্তাফিজকে বাদ দেওয়া নিয়ে যা বললেন আইপিএল চেয়ারম্যান

বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।

অ অ

বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএলের ১৯তম আসর থেকে বাদ দেওয়ার ঘটনায় তিন মাস পর মন্তব্য করেছেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল। ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করেন।

জানুয়ারির প্রথম সপ্তাহে মোস্তাফিজকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়। সে সময় ভারতের উগ্রপন্থী গোষ্ঠীর হুমকির প্রেক্ষিতে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) তাকে দলে না রাখার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বলে অভিযোগ ওঠে। বিষয়টি ঘিরে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করা এবং ভারতের মাটিতে নিরাপত্তা শঙ্কা দেখা দেয়। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নেয় কেকেআর, যেখানে তাকে পেতে চেন্নাই সুপার কিংসের সঙ্গে প্রতিযোগিতায় নামে দলটি। এমন চাহিদাসম্পন্ন একজন খেলোয়াড়কে হঠাৎ বাদ দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলে ধুমাল বলেন, ‘মাঝে মাঝে পরিস্থিতি এমনভাবে তৈরি হয়, যেটিকে দুর্ভাগ্যজনকই বলতে হয়।’

আইপিএলে রাজনীতির প্রভাব প্রসঙ্গে তিনি বলেন, সাধারণত ক্রিকেট পরিচালনায় সরকারের সরাসরি হস্তক্ষেপ থাকে না, তবে কিছু পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে হয়। ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

মোস্তাফিজকে বাদ দেওয়ার বিষয়ে বিসিসিআইয়ের সরাসরি নির্দেশ ছিল কি না—এ প্রশ্নের জবাবে ধুমাল বলেন, এ বিষয়ে তার কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই।

বর্তমানে আইপিএল থেকে বাদ পড়ার পর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুন