EN ☀️
×

Follow Us

খেলা

রিশাদ-মিরাজের নিয়ন্ত্রিত বোলিং, ২৭৪ রানেই থামল পাকিস্তান

বাংলাদেশের পক্ষে বল হাতে সফল ছিলেন রিশাদ হোসেন; তিনি ৩টি উইকেট শিকার করেন।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৬:৪৮ পিএম

রিশাদ-মিরাজের নিয়ন্ত্রিত বোলিং, ২৭৪ রানেই থামল পাকিস্তান

ছবি: সংগৃহীত

অ অ

মাআজ সাদাকাতের বিধ্বংসী শুরু আর সালমান আলী আগার দায়িত্বশীল ব্যাটিংয়ে লড়াকু পুঁজি পেয়েছে পাকিস্তান। তবে শেষ দিকে বাংলাদেশি বোলারদের দারুণ প্রত্যাবর্তনে সফরকারীদের তিনশ রানের নিচে আটকে রেখেছে টাইগাররা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিততে হলে বাংলাদেশকে করতে হবে ২৭৫ রান।

টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে মিরাজের সিদ্ধান্তকে ভুল প্রমাণের লক্ষ্যেই যেন মাঠে নামেন দুই পাক ওপেনার মাআজ সাদাকাত ও সাহিবজাদা ফারহান। বিশেষ করে সাদাকাত শুরু থেকেই চড়াও হন বাংলাদেশি বোলারদের ওপর। মাত্র ৩১ বলে ফিফটি তুলে নেওয়া এই ব্যাটার উদ্বোধনী জুটিতে যোগ করেন ১০৩ রান। ১৩তম ওভারে সাদাকাতকে (৪৬ বলে ৭৫ রান) ফিরিয়ে এই ভয়ংকর জুটি ভাঙেন মিরাজ।

এরপর দ্রুতই সাহিবজাদা ফারহান (৩১) ও শামিল হোসেনের (৬) উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে পাকিস্তান। তবে চতুর্থ উইকেটে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আগা ১০৯ রানের বড় জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান। বিতর্কিত এক রান আউটের শিকার হওয়ার আগে সালমান করেন ৬৪ রান। এরপর ফিফটির কাছে গিয়ে রিজওয়ানও ৪৪ রানে বিদায় নেন।

এই দুই অভিজ্ঞ ব্যাটার ফেরার পর পাকিস্তানের মিডল ও লোয়ার অর্ডার পুরোপুরি ধসে পড়ে। শেষ ৬ ব্যাটারের কেউ বিশের কোটাও পেরোতে পারেননি। ফলে একপর্যায়ে তিনশ পার করার সম্ভাবনা থাকলেও পাকিস্তান ৪৭.৩ ওভারে ২৭৪ রানেই অলআউট হয়।

বাংলাদেশের পক্ষে বল হাতে সফল ছিলেন রিশাদ হোসেন; তিনি ৩টি উইকেট শিকার করেন। এছাড়া অধিনায়ক মেহেদী হাসান মিরাজ নেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুন