EN ☀️
×

Follow Us

খেলা

নাহিদ-তানজিদ নৈপুণ্যে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ

বাংলাদেশের হয়ে নাহিদ রানা ৭ ওভারে মাত্র ২৪ রান দিয়ে শিকার করেন ৫ উইকেট।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৬:৩১ পিএম

নাহিদ-তানজিদ নৈপুণ্যে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ

ব্যাটে-বলে অনন্য বাংলাদেশ। ছবি: বিসিবি

অ অ

মিরপুরের হোম অব ক্রিকেটে বল-ব্যাটে পাত্তাই পেল না সফরকারী পাকিস্তান। নাহিদ রানার ৫ উইকেট আর তানজিদ হাসান তামিমের বিধ্বংসী অপরাজিত ফিফটিতে ৩৪.৫ ওভার হাতে রেখেই ৮ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল লাল-সবুজরা।

বুধবার (১১ মার্চ) টস হেরে আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশি পেসার নাহিদ রানার তোপের মুখে পড়ে পাকিস্তান। ইনিংসের শুরুতেই আগুনের গোল্লা ছুঁড়ে একাই তুলে নেন টপ অর্ডারের ৫ উইকেট। ফলে মাত্র ১১৪ রানেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। পাকিস্তানের পক্ষে ফাহিম আশরাফ সর্বোচ্চ ৩৭ এবং সাহিবজাদা ফারহান ২৭ রান করেন।

বাংলাদেশের হয়ে নাহিদ রানা ৭ ওভারে মাত্র ২৪ রান দিয়ে শিকার করেন ৫ উইকেট। এছাড়া অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ২৯ রানে ৩টি এবং তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান ১টি করে উইকেট নেন।

মাত্র ১১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন ওপেনার তানজিদ হাসান তামিম। সাইফ হাসান (৪) দ্রুত ফিরলেও দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তকে নিয়ে ১০ ওভারেই স্কোরবোর্ডে ৮১ রান তোলেন তামিম। মাত্র ৩২ বলে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি স্পর্শ করেন এই বাঁহাতি ওপেনার।

শান্ত ২৭ রান করে দলীয় ১০৯ রানে আউট হলেও জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তামিম। তিনি ৪২ বলে ৭টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৬৭ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশ ১৫.১ ওভারেই জয় নিশ্চিত করে।

আরও পড়ুন